সোমবার, 7 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

‘উহুদের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’ ধ্বনিতে গাজা গণহত্যার প্রতিবাদে মুখর বাকৃবি

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
সোমবার, ৭ এপ্রিল ২০২৫ - ৯:১২ অপরাহ্ন

গাজায় যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে ইসরায়েলের চালানো বর্বর গণহত্যার বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা।

 

সোমবার (৭ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কেআর মার্কেট এলাকা প্রদক্ষিণ করে শেষ হয় সমাবর্তন চত্বরে গিয়ে।

 

মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ‘ফ্রি ফ্রি ফিলিস্তিন’; ‘দুনিয়ার মজলুম এক হও লড়াই করো’; ‘’ “ফ্রম দ্যা রিভার টু দ্যা সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি”, “বিশ্ব মুসলিম ঐক্য গড়ো, ফিলিস্তিন স্বাধীন করো”, “উহুদের হাতিয়ার, গর্জে উঠো আরেকবার”, “নেতা নেতানিয়াহুর দুই গালে, জুতা মারো তালে তালে”—এই ধরনের প্রতিবাদী স্লোগানে মুখর ছিলেন।

 

বিক্ষোভ মিছিলে অংশ নেয় বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা। বিক্ষোভ শেষে তারা ফিলিস্তিনের মুক্তি ও ইসরায়েল কর্তৃক গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদী বক্তব্য রাখেন।

 

বাকৃবির দ্বীনি কমিউনিটির সদস্য মো. মারুফ বিল্লাহ বলেন, “আমরা যখন সোশ্যাল মিডিয়াতে আসি আমাদের চোখে পানি চলে আসে ইসরাইলের বর্বরতা দেখে। কিন্তু এই অবস্থায় আমদের সামর্থ্য নেই আমাদের ভাইদের পাশে দাঁড়িয়ে তাদের সাথে এক হয়ে যুদ্ধ করতে। আমরা অনেক অনেক মাইল দুর থেকে একমাত্র তাদের জন্য দোয়া করতে পারি।”

 

এ সময় বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান বলেন, ‘আজ আমরা এমন এক সময়ে উপস্থিত হয়েছি, যখন গাজার একজন সাধারণ মানুষও রাতে শান্তিতে ঘুমাতে পারে না। শিশুরা কাঁদছে তাদের মায়ের জন্য, ইসরাইলের বর্বরতায় ছিন্নভিন্ন লাশ উড়ে বেড়াচ্ছে। বাতাসে ভাসছে বারুদের গন্ধ, লাশের গন্ধ। এমন পরিস্থিতিতে বাংলাদেশের কোনো মানুষ, কিংবা মুসলিম বিশ্বের কোনো মানুষও চুপ থাকতে পারে না। যারা এই হত্যাযজ্ঞের বিচার চাইবেন না এবং এখনো ইসরাইলি পণ্য ব্যবহার করছেন, তাদেরও ইসরাইলের সঙ্গে একত্রে বয়কট করা উচিত।’ 

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ইবিতে জুলাই পরবর্তী রাজনৈতিক রুপরেখা ও ইকসু গঠন শীর্ষক গোলটেবিল বৈঠক

শেকৃবিতে চলছে শিবিরের দুদিন ব্যাপি প্রকাশনা উৎসব

ইবিতে আইইউসানসে’র নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

নোবিপ্রবিতে কক্সবাজার স্টুডেন্ট এসোসিয়েশনের উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠিত

ইসরায়েলকে ফিলিস্তিন ছাড়ার আল্টিমেটাম দিল ইরান

যবিপ্রবি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

শোকের ছায়া নেমে এসেছে রেজোয়ানের বাড়ীতে

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পাকিস্তানের ৩০০ বৃত্তি, রাবিও অংশীদার

হবিগঞ্জে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বাকৃবিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অফিস ভাঙচুর