শুক্রবার, 13 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

আওয়ামী লীগের ভুল ছিল, সরকার স্বৈরাচারী হলে জনগণ সায় দেয় না -আবদুল হামিদ

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
শুক্রবার, ১৩ জুন ২০২৫ - ১১:৪৯ পূর্বাহ্ন

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, “আমাদের অনেক ভুল ছিল। আর সেই ভুলের কারণেই আজকের এই পরিণতি। আজকের এই অবস্থা হয়তো আমাদেরই ভুলের শাস্তি।”

আওয়ামী লীগ সরকারের টানা শাসনামলে রাষ্ট্রপতির দায়িত্ব পালনকারী এই প্রবীণ রাজনীতিক এমন মন্তব্য করেছেন সম্পূর্ণ অবসর ও পারিবারিক পরিবেশে বসবাস করার সময়।

বৃহস্পতিবার (১২ জুন) একটি জাতীয় দৈনিককে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান তার শ্যালক ডা. এ এন এম নওশাদ খান। তিনি বলেন, “রাষ্ট্রপতি আব্দুল হামিদ আক্ষেপ করে বলছিলেন, ২০১২ সালে যখন স্পিকার ছিলাম, তখনই বলেছিলাম— সরকার যদি স্বৈরাচারী হয়ে ওঠে, তাহলে জনগণ বেশিদিন সায় দেয় না।”

তিনি আরও জানান, বর্তমানে কার্যত নিষিদ্ধ দল আওয়ামী লীগকে আগামী দিনে রাজনীতিতে ফিরে আসতে হলে অতীতের ভুলগুলো শোধরাতে হবে— এমন মতও প্রকাশ করেছেন আব্দুল হামিদ।

আওয়ামী লীগের সাবেক এই রাষ্ট্রপতি এখন সম্পূর্ণ রাজনৈতিক কর্মসূচি ও যোগাযোগ থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। শারীরিক অবস্থাও এখন রাজনৈতিক কার্যকলাপের উপযোগী নয় বলে জানান নওশাদ খান।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কোনো যোগাযোগ আছে কি না— এমন প্রশ্নে তিনি বলেন, “৫ আগস্ট সরকারের পতনের পর থেকে আব্দুল হামিদ ও শেখ হাসিনার মধ্যে কোনো যোগাযোগ হয়নি। এমনকি কোনো পক্ষ থেকেই যোগাযোগের চেষ্টা পর্যন্ত করা হয়নি।”

ডা. নওশাদ খান আরও জানান, গত ৭ মে রাতে থাইল্যান্ডে চিকিৎসার জন্য যাওয়ার সময় তিনি আব্দুল হামিদের সঙ্গে ছিলেন। প্রায় এক মাস চিকিৎসা শেষে গত রোববার (৮ জুন) গভীর রাতে টিজি-৩৯৯ ফ্লাইটে দেশে ফিরেছেন তারা। বর্তমানে ৮২ বছর বয়সি আব্দুল হামিদ ‘থ্রি টু ফোর’ স্টেজের ল্যাং ক্যানসারে ভুগছেন, যা শেষ পর্যায়ের চিকিৎসাজনিত সংকট বলে বিবেচিত।

উল্লেখ্য, চলতি বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। শেখ হাসিনাসহ দলটির শীর্ষ নেতারা কেউ পলাতক, কেউ বা কারাগারে। তাদের বিরুদ্ধে হত্যা ও মানবতাবিরোধী অপরাধে বিচার চলছে। দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ এবং নির্বাচন কমিশনের নিবন্ধন স্থগিত করা হয়েছে।

হাওড় অঞ্চলের ‘ভাটির শার্দুল’ খ্যাত আব্দুল হামিদ ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। সাতবারের নির্বাচিত সংসদ সদস্য আব্দুল হামিদ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, স্পিকার এবং পরে টানা ১০ বছর ৪১ দিন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। বঙ্গভবনের ওই সময়কালকে তিনি নিজেই অভিহিত করেছেন ‘বন্দিজীবন’ হিসেবে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মবার্ষিকী পালিত

খানসামায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

বাইডেনের উল্টো বক্তব্য নেতানিয়াহুর, সিনওয়ারকে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা

গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি শুরু আগামীকাল , ফি ৫০০০ টাকা

পাবিপ্রবিতে গাইবান্ধা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

থিয়েটার কুবির নতুন নেতৃত্বে ইমতিয়াজ-তন্ময়

বাসদের কম্বল বিতরণ

কুয়েটের শিক্ষার্থী বহিষ্কার, ইবি ছাত্র ইউনিয়নের প্রতিবাদ

বাকৃবিতে মাঠ দিবস ও গাজর-টমেটো উৎপাদন নিয়ে কৃষকদের প্রশিক্ষণ

সিলেটের জৈন্তাপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: দুইজন নিহত