শনিবার, 14 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ইসরায়েলি হামলায় ইরানের আরো দুই জ্যেষ্ঠ জেনারেল নিহত

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
শনিবার, ১৪ জুন ২০২৫ - ৪:২১ অপরাহ্ন

ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনার ওপর ইসরায়েলের চালানো হামলায় দেশটির দুই শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার (১৪ জুন) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানায়, নিহত দুই জেনারেল হলেন—সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের ডেপুটি হেড অব ইন্টেলিজেন্স জেনারেল গোলামরেজা মেহরাবি এবং ডেপুটি হেড অব অপারেশন জেনারেল মেহেদি রাব্বানি। সরকারিভাবে তাদের ‘শহীদ’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

এই হামলা এমন এক সময়ে ঘটল, যখন ইসরায়েল ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটি ও পারমাণবিক প্রকল্পের ওপর ধারাবাহিক আক্রমণ চালাচ্ছে। শুক্রবারের আগ্রাসনে ইরানের শীর্ষ তিনজন সামরিক কমান্ডার এবং ছয়জন পারমাণবিক বিজ্ঞানীর মৃত্যুর দাবি উঠে এসেছে।

ইসরায়েলি সেনাবাহিনী এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় জানায়, শুক্রবারের হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি, সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি এবং খাতাম আল-আম্বিয়া সামরিক সদর দপ্তরের কমান্ডার গোলাম আলী রশিদ নিহত হয়েছেন।

অন্যদিকে, ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। এ ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনার মাত্রা আশঙ্কাজনকভাবে বেড়েছে।

বিশ্লেষকরা বলছেন, শীর্ষ সামরিক নেতাদের মৃত্যু এবং পারমাণবিক বিজ্ঞানীদের হতাহত হওয়া এ সংঘাতকে নতুন ও আরও বিপজ্জনক মোড়ে নিয়ে যেতে পারে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রাম সদরে শিশু সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয় অংশীদারদের সাথে সংলাপ

পাবিপ্রবি শিক্ষার্থী রাবিকুল হাসান রনি ও তার পরিবারের ওপর সন্ত্রাসী হামলায় বিচার দাবিতে মানববন্ধন

ইবি ডিবেটিং সোসাইটির আহ্বায়ক কমিটি গঠন

ফুলবাড়ীতে বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা কিশোরী পরিবারের অভিভাবকদের ৪ দিনব্যাপী দ্রুত আয় বর্ধনমূলক প্রশিক্ষণ

বাকৃবিতে বঙ্গবন্ধু হলের নাম পরিবর্তন করলো শিক্ষার্থীরা

পবিপ্রবিতে অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত 

হাবিপ্রবি ছায়া জাতিসংঘের নেতৃত্বে ফাহিম-নাবিলা

বাকৃবিতে ‘জুলাই শহীদ দিবস’ পালিত

ফুলবাড়ীতে অটো রিক্সা ভ্যান চালক দলের কর্মী সভা অনুষ্ঠিত 

বাংলাদেশে প্রায় দুই কোটি মানুষ থ্যালাসেমিয়ার বাহক