শনিবার, 14 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ময়মনসিংহে আর্চ ব্রিজ পকল্পে নকশা পরিবর্তন ও দুর্নীতির অভিযোগ করলেন বক্ষপুত্র সুরক্ষা আন্দোলন

প্রতিবেদক
shafiel alam sumon
শনিবার, ১৪ জুন ২০২৫ - ১০:০১ অপরাহ্ন

শফিয়েল আলম সুমন ময়মনসিংহের বহুল প্রতীক্ষিত কেওয়াটখালী আর্চ স্টিল ব্রিজ প্রকল্পে অনুমোদিত নকশা পরিবর্তন করে নির্মাণকাজ পরিচালনা, ভূমি অধিগ্রহণে অনিয়ম এবং অতিরিক্ত ব্যয়ের মাধ্যমে রাষ্ট্রীয় অর্থ অপচয়ের অভিযোগ তুলেছে নাগরিক সংগঠন ‘ব্রহ্মপুত্র সুরক্ষা আন্দোলন’। শনিবার বিকালে ময়মনসিংহ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে একনেক অনুমোদিত নকশায় সংযোগ সড়ক বাস্তবায়নসহ প্রকল্প সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সমন্বয়ক আবুল কালাম আল আজাদ। বক্তব্যে তিনি বলেন,“একনেক অনুমোদিত মূল নকশা উপেক্ষা করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রকল্পের সংযোগ সড়কে পরিবর্তন আনা হয়েছে, যাতে কিছু প্রভাবশালী রিয়েল এস্টেট কোম্পানিকে সুবিধা দেওয়া হয়। এতে শুধু উন্নয়ন ব্যাহত হচ্ছে না, প্রকল্প ব্যয়ও অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে।” তিনি জানান, ২০২১ সালের ২৩ সেপ্টেম্বর একনেক প্রকল্পটি অনুমোদন দেয়। নকশা অনুযায়ী মূল ব্রিজের দৈর্ঘ্য ৩২০ মিটার এবং উভয় পাশে ৫.১ কিলোমিটার সংযোগ সড়কসহ মোট প্রকল্পের দৈর্ঘ্য ছিল ৬.২ কিলোমিটার। মোট ব্যয় ধরা হয়েছিল ৩,২৬৩ কোটি টাকা। তবে বাস্তবায়ন পর্যায়ে গিয়ে সংযোগ সড়ক বাড়িয়ে ৮.২ কিলোমিটার করা হয়েছে, যা একনেক অনুমোদনের বাইরে। এছাড়া, ভূমি অধিগ্রহণের পরিমাণ ৮১.৫৬ একর থেকে বাড়িয়ে ১১৩ একরে উন্নীত করা হয়েছে, যার ফলে ভূমি অধিগ্রহণ বাবদ অতিরিক্ত প্রায় ৫০০ কোটি টাকা ব্যয় হবে। এই অতিরিক্ত জমির মালিকদের বড় একটি অংশ রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ায় এতে দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে বলেও দাবি করেন তিনি। সংযোগ সড়কে নকশাবহির্ভূত ২.১ কিলোমিটার সড়ক নির্মাণের ফলে ছোট–বড় ব্রিজ, র‌্যাম্প, ওভারপাস নির্মাণের প্রয়োজন দেখা দিয়েছে। এতে করে কৃষিজমি, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় স্থাপনা ও বসতভিটা উচ্ছেদের পাশাপাশি পাঁচটি গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। এর ফলে প্রকল্প ব্যয় আরও ২,০০০ কোটি টাকা পর্যন্ত বাড়বে বলে মত প্রকাশ করেন ময়মনসিংহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র ফয়সাল ফারনিম। সংগঠনের সদস্য বিপ্লব নিভ বলেন, “এই সংযোগ সড়কটি যুক্ত করা হচ্ছে পুরাতন চায়না সেতু হাইওয়ের সঙ্গে। এতে করে যানজট কমার পরিবর্তে আরও বাড়বে এবং সড়কটি হবে দুর্ঘটনাপ্রবণ।” এমনিতেই ময়মনসিংহ বিশ্বের ৯ম ধীরগতির শহর, পরিবর্তিত নকশায় সংযোগ সড়ক বাস্তবায়ন হলে এটি বিশ্বের ধীরগতির ৫ম তালিকায় চলে আসতে পারে। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রকল্পের নকশা পরিবর্তন ও দুর্নীতির অভিযোগে ময়মনসিংহ নাগরিক সমাজের পক্ষ থেকে গত ৪ জুন হাইকোর্টে জনস্বার্থে একটি রীট মামলা দায়ের করা হয়। আবুল কালাম আল আজাদ বনাম বাংলাদেশ সরকার ও অন্যান্য শিরোনামে দায়ের করা রীটে একনেক অনুমোদিত নকশা অনুযায়ী কাজ পরিচালনার নির্দেশনা চেয়ে আদালত রুল জারি করেছেন। আবুল কালাম আল আজাদ বলেন, “আমরা স্টিল আর্চ ব্রিজের বিরুদ্ধে নই। বরং চাই দ্রুত, স্বচ্ছ ও জনস্বার্থসম্মতভাবে প্রকল্প বাস্তবায়ন হোক। যেন এটি ভবিষ্যতে ময়মনসিংহবাসীর জন্য অভিশাপ না হয়ে বরং কল্যাণ বয়ে আনে।” সংবাদ সম্মেলনে সাংবাদিক, নাগরিক সমাজের প্রতিনিধি ও ছাত্র প্রতিনিধি, পরিবেশবাদী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

MBSTU Accounting Club Debuts with Seminar on International Opportunities for Accounting Graduates

বিইউপি’র ‘ফোক অ্যান্ড কালচারাল ফেস্ট ২০২৫’-এ শেকৃবির ‘সপ্তক’-এর সেরা অর্জন

বিইউপি’র ‘ফোক অ্যান্ড কালচারাল ফেস্ট ২০২৫’-এ শেকৃবির ‘সপ্তক’-এর সেরা অর্জন

নাগেশ্বরী উপজেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক গোলাম রসুল রাজা, সদস্য সচিব মোখলেছুর রহমান

ময়মনসিংহে তারুণ্যের উৎসব উদযাপন

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির অনুমোদন

খানসামায় আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট ক্রিকেট টুর্নামেন্ট

আসছে ৯ ডিসেম্বর বাকৃবিতে নবান্ন উৎসবের আয়োজন করবে ‘টিম উৎসব’

১ মাসের মধ্যে ২ হাজার শিক্ষার্থীর আবাসন নিশ্চিতের দাবি ববি ছাত্রদলের

জাবিপ্রবি ডিবেটিং সোসাইটির সভাপতি রাবেয়া, সম্পাদক ইয়াসির

শান্তিগঞ্জে ভোররাতে বাস দুর্ঘটনা, আহত কয়েকজন