শনিবার, 14 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

আয়রন ডোম’ ভেদ করে ইসরায়েলি সদর দপ্তর গুঁড়িয়ে দিলো ইরান

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
শনিবার, ১৪ জুন ২০২৫ - ১০:০১ অপরাহ্ন

ইরান ‘আয়রন ডোম’ নামক ইসরায়েলের অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে সরাসরি তেল আবিবে অবস্থিত প্রতিরক্ষা সদর দপ্তরে হামলা চালিয়েছে। শুক্রবার ইসরায়েলের চালানো ভয়াবহ বিমান হামলার জবাবে তেহরান এ প্রতিশোধমূলক পদক্ষেপ নেয় বলে জানায় বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

ইসরায়েলের ‘আয়রন ডোম’ হলো এমন এক প্রতিরক্ষা প্রযুক্তি, যা শত্রুদের ক্ষেপণাস্ত্রকে মাঝপথেই ধ্বংস করতে সক্ষম। ক্ষুদ্র রকেট থেকে শুরু করে বড়সড় ক্ষেপণাস্ত্রও এই ব্যবস্থায় বাধাপ্রাপ্ত হয়ে থাকে। বহুদিন ধরে এই প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের জাতীয় গর্ব ও নিরাপত্তার প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছে। তবে এবার সেই গর্বেই বড় আঘাত হানলো ইরান।

সংবাদমাধ্যম দ্য টাইমস যাচাই করা একটি ভিডিওতে দেখা যায়, তেল আবিবের কেন্দ্রস্থলে অবস্থিত সামরিক এলাকায় ইরানি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে। ভিডিও ফুটেজে দেখা যায়, ‘আয়রন ডোম’ প্রতিরোধের চেষ্টা করলেও ইরানি ক্ষেপণাস্ত্র সেটি ভেদ করে কয়েক সেকেন্ডের মধ্যেই ইসরায়েলি প্রতিরক্ষা সদর দপ্তরে আঘাত হানে। বিকট শব্দ ও আগুনের গোলা ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।

পেছনে তেল আবিবের কিরিয়া এলাকার মার্গানিট টাওয়ার দৃশ্যমান, যা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-এর সদর দপ্তরের কাছাকাছি অবস্থিত।

এর আগে শুক্রবার সকালে ইসরায়েল ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় একাধিক হামলা চালায়। এতে ইরানের কয়েকজন সামরিক শীর্ষ কর্মকর্তা ও বিজ্ঞানী নিহত হন। এর কয়েক ঘণ্টার মধ্যেই ইরান সরাসরি তেল আবিবে পাল্টা হামলা চালায়।

বিশ্লেষকরা বলছেন, এই হামলা মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরও উসকে দিতে পারে এবং এটি ইসরায়েলের জন্য কৌশলগত দিক থেকেও এক বড় ধাক্কা।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র কল‍্যাণ তহবিলের ভোট গ্রহণ চলছে

ময়মনসিংহে ক্লাস বর্জন করে মেডিকেল কলেজ শিক্ষার্থীরা বিক্ষোভ

হবিগঞ্জে ড্রাম ট্রাকে বালুর নীচে লুকিয়ে রাখা ১৮৮০ বোতল বিদেশি মদ উদ্ধার, গ্রেফতার ২

যবিপ্রবি ফার্মেসি অ্যাসোসিয়েশন ভিপি তৈয়েবুর, সম্পাদক অরু

উলিপুরে ছাত্র নির্যাতনের ঘটনায় ওলামা লীগ সভাপতি গ্রেপ্তার

ইবি ঐক্যমঞ্চের আহ্বায়ক নাহিদ, সদস্য সচিব পলাশ

বিএসসি প্রকৌশলীদের তিন দফা দাবীতে যবিপ্রবিতে বিক্ষোভ মিছিল

ময়মনসিংহে স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মহত্যা

বাকৃবিতে ৪ আবাসিক হলের ১২শ শিক্ষার্থী নিয়ে ছাত্রদলের ইফতার

পবিপ্রবিতে কর্মকর্তা ও ড্রাইভার কর্তৃক শিক্ষার্থী হেনস্তা, প্রতিবাদ মিছিল ও স্মারকলিপি প্রদান