রবিবার, 15 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ইসফাহানে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলা চালিয়েছে ইসরায়েল

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
রবিবার, ১৫ জুন ২০২৫ - ৪:৪৫ অপরাহ্ন

ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদরদপ্তর লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। রোববার (১৫ জুন) এ হামলার ঘটনা ঘটে বলে ইরানি কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

ইসফাহানের নিরাপত্তাবিষয়ক ডেপুটি গভর্নর আকবর সালেহি হামলার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরুপণের কাজ চলছে।

এর আগে শনিবার রাতেও ইরানের রাজধানী তেহরানের নোবোনিয়াদ এলাকায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি স্থাপনাকে লক্ষ্য করে হামলার অভিযোগ ওঠে। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ওই হামলার পেছনেও ইসরায়েলের হাত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইরান সরকার আনুষ্ঠানিকভাবে এখনও ইসরায়েলের নাম উল্লেখ না করলেও স্থানীয় ও আন্তর্জাতিক বিশ্লেষকরা এটিকে ইসরায়েলি অভিযানের অংশ হিসেবেই দেখছেন। বিশেষ করে সাম্প্রতিক সময়ে গাজায় চলমান হামলা, ইরান-ইসরায়েল উত্তেজনা এবং সিরিয়া ও লেবানন সীমান্তে সংঘর্ষের প্রেক্ষাপটে এ হামলাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা।

হামলার জবাবে ইরানের কী পদক্ষেপ হতে পারে—তা নিয়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে গেছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

পবিপ্রবিতে কালের কণ্ঠের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

এবার ইসরায়েলে ভয়াবহ হামলা চালিয়ে বিশ্ববাসীকে ‘লাইভ’ দেখাবে ইরান

নড়াইলে গণঅভ্যুত্থানে নিহত ছাত্রনেতা সুব্রত সাহা মানিকের স্মৃতিস্তম্ভ ও চয়ন মল্লিকের ম্যুরাল ভাঙচুর

নারীর নিরাপত্তা নিশ্চিত ও ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

লস অ্যাঞ্জেলেসে দাবানল নেভাতে ব্যর্থ প্রযুক্তি, আযানের মাধ্যমে প্রার্থনা

বাকৃবির আশরাফুল হক হলে অবৈধ বৈদ্যুতিক চুলা উচ্ছেদ অভিযান

নবনিযুক্ত রেজিস্ট্রারের সাথে পবিপ্রবি সাংবাদিক সমিতির মতবিনিময় সভা

রাজারহাটে জুয়ার আসরে পুলিশের অভিযান: নগদ টাকা ও সরঞ্জামাদি সহ গ্রেফতার ৬

জয়পুরহাটে অবস্থানরত হাবিপ্রবির সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা