মঙ্গলবার, 17 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

রাজশাহীতে করোনা শনাক্ত

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ - ৯:১২ পূর্বাহ্ন

রাজশাহী জেলা প্রতিনিধি:

আবারও উকি মারছে করোনা। রাজশাহীতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। জুন মাসের প্রথম ১৫ দিনে জেলায় ৪০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) সূত্রে জানা গেছে, এখন নিয়মিতভাবে আরটি-পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা হচ্ছে। তবে শুরুর তুলনায় আক্রান্তের হার কিছুটা কম।

গত ১৫ দিনে ১৬৪টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার দাঁড়িয়েছে ২৬ শতাংশ। রাজশাহী জেলা সিভিল সার্জন ডা. এসএমএম রাজিউল করিম বলেন, “এই হার উদ্বেগজনক হলেও রাজশাহীকে এখনই হটস্পট বলা যাবে না। কারণ শনাক্তরা সবাই শুধু রামেক ল্যাবেই পরীক্ষিত।”

তিনি জানান, সংক্রমণ শুরু হয়েছে ঈদের আগেই। কী পরিমাণ সংক্রমণ হচ্ছে তা নিরূপণে আরও অন্তত এক সপ্তাহ সময় লাগবে। তবে ইতিবাচক দিক হলো- এখন পর্যন্ত কেউ হাসপাতালে ভর্তি হয়নি। এদিকে, আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে প্রস্তুতি। চালু রাখা হয়েছে ৩০ শয্যার আইসোলেশন ওয়ার্ড, গঠন করা হয়েছে চিকিৎসক-নার্সদের বিশেষ টিম।

রামেক অধ্যক্ষ অধ্যাপক খন্দকার মো. ফয়সল আলম বলেন, “বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। যেসব ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে, তা মারাত্মক ঝুঁকিপূর্ণ নয়। তবে ভারতের কিছু সাব-ভ্যারিয়েন্ট নিয়ে সতর্ক থাকতে হবে। বর্তমান সরকার হয়তো সীমান্ত এলাকায় বাড়তি নজর দেবে।”

এদিকে, রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, “সবারই উচিত স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা।” তিনি জানান, করোনা রোগীদের জন্য আলাদা আইসোলেশন ওয়ার্ডে ৩০টি শয্যা প্রস্তুত রাখা হয়েছে এবং চিকিৎসাসেবায় নিয়োজিত রয়েছে আলাদা মেডিকেল টিম। করোনা ভাই রাস প্রতিরোধে, আমাদের সব রকম প্রস্তুতি রয়েছে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে ইদের আগে নির্মাণ শ্রমিকের মৃত্যুতে শোকের ছায়া

২ বাংলাদেশী কৃষককে নির্যাতনের অভিযোগ

২ বাংলাদেশী কৃষককে নির্যাতনের অভিযোগ

ভালুকায় চুরি-ডাকাতি, ছিনতাই বেড়ে চললেও মিলছে না প্রতিকার

নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা

হবিগঞ্জে বিজিবির অভিযানে চোরাচালানের মালামালসহ মাদক উদ্ধার, আটক ১

১৯ বছর পূর্তিতে বাঁধন বুটেক্স ইউনিট

পাবিপ্রবিতে প্রদর্শিত হলো “বন্যা প্রতিরোধী স্বল্প মূল্যের আবাসন” প্রকল্প

পোষ্যকোটা বাতিলের দাবিতে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

নাগেশ্বরীতে ইয়াবা ফাঁসানোর চক্রান্ত ভেস্তে দিল পুলিশ: নিরপরাধ ২ জন মুক্ত, মূল আসামি গ্রেফতার

আওয়ামী লীগের বিরুদ্ধে তারাব পৌরসভা ৩ নং ওয়ার্ডে প্রতিবাদ মিছিল