মঙ্গলবার, 17 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

শান্ত-মুশির ব্যাটে স্বপ্ন বুনছে বাংলাদেশ, শান্ত পেলেন শতকের দেখা

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ - ৫:০৫ অপরাহ্ন

দীর্ঘ দেড় বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সাদা পোশাকে তিন অঙ্কের দেখা পেলেন নাজমুল হোসেন শান্ত। শ্রীলঙ্কার গলে অনুষ্ঠিত দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে শতকের দেখা পেয়েছেন এই বাংলাদেশি অধিনায়ক। তার সঙ্গে মুশফিকুর রহিমের দৃঢ় ব্যাটিংয়ে প্রথম ইনিংসেই শক্ত ভিত গড়ছে বাংলাদেশ।

দিনের শুরুটা মোটেই ভালো ছিল না সফরকারীদের। গল টেস্টে মাত্র ৪৫ রানের মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে বাংলাদেশ। কিন্তু চতুর্থ উইকেটে ব্যাট হাতে হাল ধরেন নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ মুশফিকুর রহিম। দুজনের ধৈর্যশীল ও পরিণত ব্যাটিংয়ের ফলে ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় টাইগাররা।

দায়িত্বশীল ব্যাটিংয়ে ২০২ বল মোকাবিলা করে শতক পূর্ণ করেন শান্ত। এটি তার টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি এবং শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয়। সেঞ্চুরির পথে তিনি হাঁকিয়েছেন ১১টি চার ও ১টি ছক্কা।

অন্যপ্রান্তে ছিলেন নির্ভরতার আরেক নাম মুশফিকুর রহিম। শান্তর সঙ্গে দুর্দান্ত এক জুটি গড়ে দলকে বিপর্যয় থেকে উদ্ধার করেন তিনি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মুশফিক ৮৭ রানে অপরাজিত আছেন, তিনিও শতকের পথে।

বাংলাদেশ প্রথম ইনিংসে ৭৫ ওভারে ৩ উইকেটে সংগ্রহ করেছে ২৩৯ রান। এই জুটি যদি আরও কিছুক্ষণ টিকতে পারেন, তবে লঙ্কানদের সামনে বড় সংগ্রহ দাঁড় করানোর পথেই এগিয়ে যাবে বাংলাদেশ।

শান্তর শতক আর মুশির অভিজ্ঞতায় গলে যেন নতুন করে স্বপ্ন দেখছে টাইগাররা।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ববি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অ্যাসোসিয়েশনের ভিপি মেহেদী ও জিএস রবিউল

বাংলাদেশ ব্যাংকের নতুন নোটে যবিপ্রবির লোগো

‎ঈদ ও গ্রীষ্মের ছুটি শেষে কাল খুলছে মাভাবিপ্রবি

ইরানের ভয়ঙ্কর প্রতিশোধে কাঁপছে ইসরায়েল

ঢাবি শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় সাবেক ছাত্রলীগ নেতা ও যবিপ্রবি কর্মকর্তা সাইফুর রহমান গ্রেফতার

সার্টিফিকেট তোলার প্রক্রিয়া নিয়ে অসন্তোষ বুটেক্স শিক্ষার্থীদের

গুচ্ছে থাকছে না হাবিপ্রবি

বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ৩ দফা দাবি জানিয়ে গোবিপ্রবি নারী শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন 

সোনাগাজীতে জুলাই শহীদ স্মরণে পাঠাগার উদ্বোধন

আমরা জনগণকে সর্বোচ্চ সেবা দিতে চাই: ডিসি জাহিদুল ইসলাম