বুধবার, 18 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ইরানে বাংলাদেশি কূটনীতিকের বাসায় ইসরায়েলি হামলা

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
বুধবার, ১৮ জুন ২০২৫ - ২:৫১ অপরাহ্ন

ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশ দূতাবাসে কর্মরত এক কর্মকর্তার বাসভবন সম্পূর্ণভাবে গুঁড়িয়ে গেছে। তবে সৌভাগ্যবশত হামলার সময় তিনি বাড়িতে না থাকায় প্রাণে রক্ষা পেয়েছেন।

ভুক্তভোগী ওই কর্মকর্তা ওয়ালিদ ইসলাম বলেন, ‘আমার বাসা পুরোপুরি গুঁড়িয়ে দিয়েছে।’ বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান।

তেহরানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা মূলত জর্ডান নামের একটি আবাসিক এলাকায় বসবাস করেন, যা শহরের তিন নম্বর জেলায় অবস্থিত। এই অঞ্চলটিও হামলার অন্যতম প্রধান লক্ষ্য ছিল।

হামলার পর ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার প্রতিষ্ঠান ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি) ভবন থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। হামলার সময় ও পরবর্তীতে শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বাংলাদেশ দূতাবাস থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। তবে ঘটনাস্থল ঘিরে কূটনৈতিক মহলে উদ্বেগ বিরাজ করছে।

তেহরানে ইসরায়েলি হামলার কারণে শুধু স্থানীয় জনসাধারণ নয়, আন্তর্জাতিক কূটনীতিকরাও এখন নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছেন। পরিস্থিতির অবনতির আশঙ্কায় অনেক দূতাবাসেই নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

নড়াইলে প্রতিবন্ধী ধর্ষণে ২ লাখে রফাদফার চেষ্টা, অভিযুক্ত গ্রেফতার

যবিপ্রবিতে আইনজীবী সাইফুলের গায়েবানা জানাজা

পবিপ্রবিতে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের আয়োজনে ইফতার মাহফিল

হাবিপ্রবি ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত

ময়মনসিংহে র‌্যাবের অভিযানে মিয়ানমারের আরসার চার সদস্য আটক

খানসামায় জাতীয় সমবায় দিবস পালিত

ফুলবাড়ীতে বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা কিশোরী পরিবারের অভিভাবকদের ৪ দিনব্যাপী দ্রুত আয় বর্ধনমূলক প্রশিক্ষণ

মাভাবিপ্রবিতে গ্রীষ্মের দুপুরে প্রাণের উচ্ছ্বাস: চড়ুই বাতিতে হিসাববিজ্ঞান বিভাগের নবীনরা

কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে রাবি শিক্ষার্থীদের অনশন

পবিপ্রবিতে আইটি স্কিল ডেভেলপমেন্ট শীর্ষক দিনব্যাপী সেমিনার