বৃহস্পতিবার, 19 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

আর চুপ থাকার পরিবেশ নেই: ঢাকার অচলাবস্থা নিয়ে উপদেষ্টা আসিফের ক্ষোভ

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ - ৭:৪৫ অপরাহ্ন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শপথ ছাড়াই বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়রের দায়িত্ব পালনের বিষয়ে সরকারের উচ্চপর্যায় ‘চিন্তিত’ (Concerned) বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। একইসঙ্গে তিনি বলেছেন, নাগরিক সেবা যেভাবে অচলাবস্থার (Deadlock) দিকে যাচ্ছে, তাতে আর চুপ থাকার মতো পরিবেশ নেই।

বৃহস্পতিবার (১৯ জুন) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে উপজেলা পরিষদের মাধ্যমে নির্মাণাধীন একটি গণগ্রন্থাগারের উদ্বোধন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নে উপদেষ্টা আসিফ বলেন, “এই বিষয়টি নিয়ে সরকার চিন্তিত রয়েছে। এটি এককভাবে সিদ্ধান্ত নেওয়ার মতো কোনো বিষয় নয়। সরকারে আমরা সমন্বয়ের মাধ্যমে কাজ করি। নাগরিক সেবা যেভাবে বাধাগ্রস্ত হচ্ছে, তাতে দ্রুত সিদ্ধান্ত প্রয়োজন।”

তিনি আরও বলেন, “রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পর্ক রক্ষা করতে গেলে সবার কাছ থেকেই দায়িত্বশীল আচরণ প্রত্যাশিত। আমরা আমাদের দায়িত্ব পালনের চেষ্টা করছি। কিন্তু পরিস্থিতি এমন জায়গায় গেছে, যেখানে আর চুপ করে থাকার সুযোগ নেই। সরকার বিষয়টি নিয়ে সিরিয়াস, এবং আলোচনা সাপেক্ষে খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।”

ঢাকা দক্ষিণ সিটিতে সেবাব্যবস্থা ব্যাহত হচ্ছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, “আমরা বাইরে থেকে যতটা সম্ভব নাগরিক সেবা চালু রাখার চেষ্টা করছি। তবে স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটছে, যা দীর্ঘস্থায়ী হলে নাগরিক ভোগান্তি বাড়বে।”

উল্লেখ্য, শপথ ছাড়াই ইশরাক হোসেনের মেয়র হিসেবে দায়িত্ব পালন নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আলোচনা তৈরি হয়েছে। এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক অবস্থান না নেওয়ায় সমালোচনার মুখে পড়েছে অন্তর্বর্তী সরকার।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

পটুয়াখালীতে “প্রাউড অফ পটুয়াখালী ” আয়োজন করেছে ফ্রি ব্লাড চেকিং ক্যাম্পেইন

মাগুরায় নির্যাতিত শিশুর পাশে দাঁড়ালেন তারেক রহমান

রাবির ‘বি’ ইউনিটে ভর্তি পরীক্ষার মানবন্টনে পরিবর্তন

উপ-উপচার্যের সাথে নোবিপ্রবিসাসের মতবিনিময় সভা

ভর্তি পরীক্ষায় উদ্দীপনা, মাভাবিপ্রবির ‘বি’ ইউনিটে ৯৫% উপস্থিতি

বাবা এক নির্ভরতার ছায়া, আজ বিশ্ব বাবা দিবস

জুলাই মাসে জুলাই বিপ্লব বিরোধি শিক্ষকদের পদোন্নতি, ক্ষুদ্ধ গোবিপ্রবি শিক্ষার্থীরা  

তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে টানা ৪৮ ঘণ্টার কর্মসূচি শুরু

সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির আওতাভুক্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

বেরোবি উপাচার্যের সাথে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ