শনিবার, 21 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নির্বাচনে মাস্তানি ঠেকাতে একাধিক দিনে ভোট নেওয়ার পরামর্শ জামায়াতের

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
শনিবার, ২১ জুন ২০২৫ - ১২:৫৯ পূর্বাহ্ন

নির্বাচনে মাস্তানি বন্ধ করে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে একাধিক দিনে ভোট গ্রহণের পরামর্শ দিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। তিনি বলেন, নির্বাচনে সহিংসতা বা ভোট ডাকাতি রোধে নির্বাচন কমিশন চাইলে একাধিক দিনে ভোট গ্রহণ করতে পারে। এতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত হবে।

শুক্রবার (২০ জুন) বিকেলে ময়মনসিংহ নগরীর টাউন হলের তারেক স্মৃতি অডিটোরিয়ামে জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এক শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মতিউর রহমান আকন্দ বলেন, “নিরপেক্ষ নির্বাচন হবে কি না, তা নির্ভর করছে সরকার, নির্বাচন কমিশন ও সেনাবাহিনীর ওপর। বেআইনিভাবে ক্ষমতা দখল বন্ধ না হলে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে না। আমরা পর্যবেক্ষণ করব, কোথায় বাধা, কেন লেভেল প্লেইং ফিল্ড হয়নি—তা উল্লেখ করে প্রতিকার চাওয়া হবে।”

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনকে সব কেন্দ্রেই সিসি ক্যামেরা বসানোর দাবি জানানো হয়েছে। এতে করে কারা মাস্তানি করে তা ধরা পড়বে। ফুটেজ বদলানো সহজ নয়, তাই সত্য সামনে আসবে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতিও নিশ্চিত করতে হবে।

এ সময় তিনি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন। বলেন, “ইসি যদি সব ধরনের মাস্তানি বন্ধে কার্যকর ব্যবস্থা নেয়, তাহলে বোঝা যাবে তারা জনগণের পক্ষে কাজ করছে। আর না নিলে বোঝা যাবে তারা বিশেষ দলের হয়ে কাজ করছে।”

সেনাবাহিনীর ভূমিকাকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে জামায়াতের এই নেতা বলেন, “সেনাবাহিনী আমাদের শ্রদ্ধার পাত্র। তারা জনগণের পাশে থাকবে, কোনো পক্ষকে পুনর্বাসন বা সমর্থন করার সুযোগ নেই। জনগণের প্রত্যাশা, সেনাবাহিনী তাদের ঐতিহাসিক দায়িত্ব পালন করবে।”

জেলা জামায়াতের আমির আব্দুল করিমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য আব্দুর রব, সাংগঠনিক সেক্রেটারি ড. ছামিউল হক ফারুকী, জেলা নায়েবে আমির কামরুল হাসান মিলনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

গোপালগঞ্জে ট্রাক চাপায় চিকিৎসক নিহত, স্ত্রী আহত

রোটারেক্ট ক্লাব অব মাওলানা ভাসানীর নেতৃত্বে সাকিব-নাজমুল

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নিয়ম বহির্ভূত পতাকা উত্তোলন ও জনপ্রিয় হিন্দি গানে উল্লাস

আছিয়ার মৃত্যুতে ইবিতে গায়েবানা জানাযা ও প্রতিবাদ সমাবেশ

গবেষণার জন্য প্রণোদনা পাবে শিক্ষার্থীরা : যবিপ্রবি উপাচার্য

পবিপ্রবি অধ্যাপকের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন ও একাধিক বিয়ের অভিযোগ

জয়পুরহাটে শিক্ষার্থী হত্যা মামলায় আ’লীগ নেতা ও সাবেক মেয়র হাবিব গ্রেফতার

পাবনা জেলার বৈষম্যবিরোধীর কমিটিতে পাবিপ্রবির ছাত্রলীগের ৮ কর্মী

জুলাই বিপ্লবের যোদ্ধাদের উপর হামলা রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে – রাশেদ রাজন

সাত দিনের ছুটিতে যাচ্ছে যবিপ্রবি, খোলা থাকছে হল