বৃহস্পতিবার, 26 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

গাজী টায়ারস অগ্নিকাণ্ডে ঘটনায় ৫ যুবক গ্রেপ্তার

প্রতিবেদক
মোঃ মাহবুবুর রহমান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ - ৮:৩৩ অপরাহ্ন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বহুল আলোচিত গাজী টায়ারস কারখানার ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭৪ জন নিখোঁজ হওয়ার ঘটনায় পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার তারাব পৌরসভার মাসাবো এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার বরপা কবরস্থান এলাকার রমজান আলী ভুইয়ার ছেলে রাজু মিয়া, নুরুল আমিনের ছেলে সিহাব, আক্তার হোসেনের ছেলে বেলায়েত হোসেন, সোলেইমান মিয়ার ছেলে বাবু মিয়া ও মৃত রহমত উল্লাহর ছেলে শফিকুল ইসলাম। গাজী টায়ারস কারখানার সহ-ব্যবস্থাপক পল রডিক্স বাদী হয়ে রূপগঞ্জ থানায় দায়ের করা মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২৫ আগস্ট বিকেল ৪টার দিকে রূপসী এলাকার গাজী টায়ারস কারখানায় অজ্ঞাতনামা একদল উশৃঙ্খল ব্যক্তি গেট ভেঙে ভেতরে প্রবেশ করে হামলা ও ভাঙচুর চালায়। তারা কারখানার বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও লুটপাট করে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে প্রায় ৩৯৪ কোটি ৭৬ লাখ ৬৮ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয় এবং নিখোঁজ হন ১৭৪ জন শ্রমিক-কর্মচারী। ঘটনার প্রায় দেড় মাস পর, ১২ অক্টোবর রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, তদন্তে গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্টতার প্রমাণ মেলায় তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে মাসাবো এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়। এই অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই কারখানাটিতে নিরাপত্তা ও শ্রমিক কল্যাণ ব্যবস্থা ছিল অব্যবস্থাপনার মধ্যে, যা এমন ভয়াবহ দুর্ঘটনার পেছনে বড় ভূমিকা রেখেছে। পুলিশ বলছে, তদন্ত চলছে এবং আরও কেউ জড়িত থাকলে আইনের আওতায় আনা হবে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ইসরায়েলের গণহত্যা ও ভারতের হিন্দুত্ববাদী আগ্রাসনের বিরুদ্ধে দিরাইয়ে বিক্ষোভ মিছিল কাল

রূপগঞ্জে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে স্বজনদের সংবাদ সম্মেলন

গেজেটকে হাতিয়ার বানিয়ে নগর ভবন দখলের রাজনীতি, নিরব সরকার

হবিগঞ্জে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি-মদ-গাঁজা জব্দ

কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন

বাকৃবির পদার্থবিজ্ঞান বিভাগ এখন কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের অধীনে

জবির এআইএস বিজনেস ক্লাবের নেতৃত্বে আদিব-টুটুল

কুয়েটে শিক্ষার্থীদের উপর হামলা ও মহানবী (সাঃ) কে কটুক্তির প্রতিবাদে যবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ-মিছিল

বাকৃবিতে মাদকবিরোধী সচেতনতামূলক সভা

ইবিতে জুলাই পরবর্তী রাজনৈতিক রুপরেখা ও ইকসু গঠন শীর্ষক গোলটেবিল বৈঠক