শনিবার, 28 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বাকৃবি ডিবেটিং সংঘের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
শনিবার, ২৮ জুন ২০২৫ - ১১:৪১ অপরাহ্ন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ডিবেটিং সংঘের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আহমদ খায়রুল হাসানকে সভাপতি এবং এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী আশিকুজ্জামান শুভ্রকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

  

শনিবার (২৮ জুন) রাতে বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিনি কনফারেন্স হলে সংঘের বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদায়ী সভাপতি, সহসভাপতি ও সাধারণ সম্পাদককে ক্রেস্ট প্রদান করা হয়। পরে নতুন মনোনীত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক  ড. মো. শহীদুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. সামছুল আলম ভূঁঞা। এছাড়াও এসময় ডিবেটিং ক্লাবের সদস্যরা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

 

৪৬ সদস্য বিশিষ্ট নবগঠিত ওই কমিটিতে সহসভাপতি পদে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মুরাদ আহমেদ ফারুখ, সহ- সাধারণ সম্পাদক (প্রশাসন) পদে তাহমিদ ঈশাদ রূপাই, সহ- সাধারণ সম্পাদক (বিতর্ক) পদে রাইয়্যান আব্দুর রহীম, সাংগঠনিক সম্পাদক (সার্কিট) পদে রাকিব হাসান মুবিন, সাংগঠনিক সম্পাদক (ক্লাব) পদে নুবাহ নাশিতা ফারিহাত, দপ্তর সম্পাদক পদে আশিকুর রহমান কৌশিক, অর্থ বিষয়ক সম্পাদক পদে মো. মাসরুল আহসান, কর্মশালা বিষয়ক সম্পাদক পদে আসিফ ইকবাল এবং প্রচার সম্পাদক পদে জান্নাতুল ফেরদৌসী জান্নাত মনোনীত হয়েছেন।

 

এছাড়াও এই কমিটিতে হল ও অনুষদ প্রতিনিধিসহ বিভিন্ন পদে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের মনোনীত করা হয়েছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ইউএনওর বিদায়ী সংবর্ধনা ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে মতবিনিময় সভা

অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদের হাতে ক্ষমতা দিয়ে আমরা সরে যাবো : বেলাবতে পররাষ্ট্র উপদেষ্টা

রাবি থেকে ইউজিসি ও পিএসসিতে সদস্য নিয়োগ না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন

রাজশাহীর উন্নয়নকাজ বন্ধ রাখার সিদ্ধান্ত ঠিকাদারদের

খুবি কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় জামিন পেলেন কারাবন্দী দুই শিক্ষার্থী

ময়মনসিংহে আর্চ স্টীল সেতু নকশা অনুযায়ী নির্মাণের দাবীতে মানববন্ধন

বাগমারায় যুবকের মৃত্যু

বিএনপির গ্রুপিং দ্বন্দ্বে অতিষ্ঠ কর্মীরা; মহাসচিবের হস্তক্ষেপ চেয়ে খোলা চিঠি

গোপালগঞ্জে ছাত্র সমন্বয়কদের ওপর ‘ছাত্রলীগের’ হামলা

জনগণকে দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বললেন ইসরায়েলি সেনাপ্রধান