রবিবার, 17 নভেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বাকৃবিতে ২৫ কর্মকর্তার বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
রবিবার, ১৭ নভেম্বর ২০২৪ - ৩:৪৩ অপরাহ্ন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কর্মকর্তাদের জ্ঞান ও পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ২৪ তম ‘বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স’ এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭ নভেম্বর) সকালে বাকৃবির কৃষি সম্প্রসারণ ভবনের জিটিআই শ্রেণীকক্ষে বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে এবং জিটিআই এর ব্যবস্থাপনায় ওই উদ্বোধনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাকৃবির জিটিআই পরিচালক অধ্যাপক ড. বেনতুল মাওয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হুমায়ুন কবির এবং রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন। এছাড়াও আইকিউএসি’র পরিচালক ও ট্রেনিং এর সিনিয়র কোর্স কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মাছুমা হাবীব, অধ্যাপক ড. মো. মোজাম্মেল হকসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথির বক্তব্যে বাকৃবির উপাচার্য ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, ‘কর্মকর্তাদের স্কিল বাড়ানোর প্রতি আরো নজর দিতে হবে এবং কঠোরভাবে ট্রেনিং সম্পন্ন করে পেশাগত জীবনে কাজে লাগাতে হবে’।

প্রসঙ্গত, চলতি বছরের ১৭ নভেম্বর হতে ১১ ডিসেম্বর পর্যন্ত ২৫ দিনের এই বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মোট ২৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

১২ বছর পর ময়মনসিংহ বন বিভাগের টনক

পবিপ্রবির এনিম্যাল হাজবেন্ড্রী স্টুডেন্টস এসোসিয়েশনের নেতৃত্বে তন্ময় ও কাফি

ইবির রোভার স্কাউটের নেতৃত্বে দিদারুল-সাঈম

রঙিন চালের পুষ্টিগুণ ও বহুমুখী ব্যবহার: বাকৃবির গবেষকদলের নতুন চমক

ধর্ষণের প্রতিবাদে আজকে মশাল মিছিল করল যবিপ্রবি শিক্ষার্থীরা

ডিআইইউ’তে ‘ইকো চ্যাম্পিয়নশিপ সিজন-৩’ শুরু: ফুটবল উন্মাদনায় অর্থনীতি বিভাগ

মেধাবীদের সাইকেল উপহার দিলেন রাজশাহী জেলা প্রশাসন

আজ চট্টলতত্ত্ববিদ আবদুল হক চৌধুরীর মৃত্যুবার্ষিকী

স্বপ্ন পূরণে দেশবাসীর কাছে সহযোগিতা চান ববি শিক্ষার্থী হাসান

বুটেক্সের হলের সামনে অবৈধ পার্কিং: চলাচলে ভোগান্তি, নিরাপত্তার হুমকি