শুক্রবার, 11 জুলাই 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

যবিপ্রবির একাডেমিক সেবা এখন অনলাইনে

প্রতিবেদক
ইমরান, যবিপ্রবি প্রতিনিধি
শুক্রবার, ১১ জুলাই ২০২৫ - ৭:৩৭ অপরাহ্ন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) একাডেমিক সেবাসমূহ সহজীকরণ এবং আরও দ্রুত সময়ে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের একাডেমিক শাখা চালু করেছে ডিজিটাল পোর্টাল ।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা মোঃ আব্দুর রহিম এ তথ্য নিশ্চিত করেন। এটি আগামী ১২ ই জুলাই থেকে পরীক্ষামূলকভাবে চালু করা হবে।

এই পোর্টালের মাধ্যমে যবিপ্রবির বর্তমান ও ডিগ্রিপ্রাপ্ত সাবেক শিক্ষার্থীদের মাইগ্রেশন সার্টিফিকেট, মিডিয়াম অফ ইন্সট্রাকশন সার্টিফিকেট, প্রত্যয়নপত্র, সেমিস্টার ফিস, না-দাবি সনদ (২০২০-২০২১ শিক্ষাবর্ষ থেকে) ইত্যাদি সেবা সমূহ প্রদান করা হবে।
এর মাধ্যমে শিক্ষার্থীরা ক্যাম্পাসে উপস্থিত না হয়েও ঘরে বসেই গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলোর জন্য আবেদন করতে পারবে এবং আবেদনপত্রের সর্বশেষ অবস্থা ও অবস্থান পর্যবেক্ষণ করতে পারবে।

যখন কোনো সার্টিফিকেট প্রস্তুত হয়ে যাবে, তখন একাডেমিক শাখা থেকে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে স্বয়ংক্রিয়ভাবে এসএমএস পাঠানো হবে। এরপর শিক্ষার্থী নিজের সুবিধামতো সময়ে সংশ্লিষ্ট সার্টিফিকেট সংগ্রহ করতে পারবে। নতুনভাবে চালু হওয়া এই পোর্টালের ঠিকানা হলো https://dics.just.edu.bd।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

সমুদ্রের সবুজ সোনা: উপকূলীয় জীবিকা ও জলবায়ু পরিবর্তনে  শৈবাল চাষে  অপার সম্ভাবনা

পোষ্য কোটা বহাল রাখার দাবি জানিয়ে মানববন্ধন করেছে রাবির কর্মকর্তা-কর্মচারীরা

খানসামায় দৈনিক সকালের বাণী পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন

চট্টগ্রামে ছাত্রদলের গুলিতে আহত ২ শিবির-কর্মী…

পরিবেশে বিষাক্ত দূষণ: শিল্প বর্জ্য ও রাসায়নিকের ক্ষতিকর প্রভাব ও প্রতিকার

ময়মনসিংহে বিশ্ব নন্দিত ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী আসছেন ১৫ ফেব্রুয়ারী

নিউরোসিস অ্যানজাইটি: এক অদৃশ্য যন্ত্রণা ও মুক্তির পথ

পঙ্গুত্বের পথে শিক্ষার্থী, হল সংস্কারে ব্যর্থতার অভিযোগে প্রভোস্টের পদত্যাগ দাবি

নজরুল বিশ্ববিদ্যালয় সংলগ্ন হোটেলগুলোতে পঁচা খাবারের বিরুদ্ধে অভিযান শুরু

নাগেশ্বরীতে ৩ আ’লীগ নেতা গ্রেফতার।