মঙ্গলবার, 19 নভেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

তিতুমীর শিক্ষার্থীদের ‘ক্লোজডাউন’ কর্মসূচি, ক্যাম্পাসে পুলিশ প্রবেশ নিয়ে উত্তেজনা

প্রতিবেদক
Md. Jubayer Islam
মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪ - ১:০৬ অপরাহ্ন

রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে নতুন কর্মসূচি হিসেবে ‘ক্লোজডাউন’ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। ক্লোজডাউনের আওতায় কলেজের সকল ক্লাস, পরীক্ষা বর্জনের সঙ্গে ক্যাম্পাস কেন্দ্রীক সব কার্যক্রম বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।

এদিকে, সকালে ক্যাম্পাসের পুলিশ সদস্যদের প্রবেশের জেরে উত্তেজনা বিরাজ করছে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে। ক্যাম্পাসে পুলিশ প্রবেশের প্রতিবাদে বিক্ষোভ মিছিলও করেছেন শিক্ষার্থীরা। এদিকে, মহাখালী রেললাইনের কাছে সেনাবাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে।

জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে কলেজের মূল ফটকের ভেতরে পুলিশ সদস্যরা প্রবেশ করেন। শিক্ষার্থীদের প্রতিবাদের প্রেক্ষিতে তারা ক্যাম্পাস থেকে বের হয়ে বাহিরে অবস্থান নেন। সেই থেকেই পুলিশ প্রবেশের বিষয়টি নিয়ে প্রতিবাদ এবং বিক্ষোভ করে আসছে শিক্ষার্থীরা।

আন্দোলনকারী শিক্ষার্থী গোলাম কিবরিয়া মুয়াজ বলেন, ক্যাম্পাসের ভিতরে কীভাবে পুলিশ ঢুকলো এটার জবাব দিতে হবে। এর প্রতিবাদে আমরা ক্যাম্পাসের ভিতর একটি বিক্ষোভ মিছিল করেছি। আজকে আমাদের কর্মসূচি ক্লাস-পরীক্ষা বর্জন চলমান থাকবে।

নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ সদস্য জানান, আন্দোলনের কারণে যাতে জনদুর্ভোগ সৃষ্টি না হয় আমরা ওই বিষয়টি দেখছি। আমাদের সদস্যরা শিক্ষার্থীদের কর্মসূচি সম্পর্কে জানতে ক্যাম্পাসে গিয়েছিল। তারা আবার ফিরে এসেছে।

এই বিষয়ে তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর শিপ্রা রানী মন্ডল বলেন,কলেজ প্রশাসনের অনুমতি ছাড়া সকাল ৭ টার দিকে কলেজে পুলিশ প্রবেশ করে। তবে কলেজ চলাকালীন সময়ের আগেই তারা ক্যাম্পাস থেকে বের হয়ে গেছে। কলেজে পুলিশের উপস্থিতি চান না বলেও জানান তিনি।

উল্লেখ্য, সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দাবিতে আন্দোলন করে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। গতকাল মহাখালীতে ঢাকা-ময়মনসিং সড়ক সাড়ে ৪ ঘণ্টা যাবত অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। কিছু সময় রেলপথও অবরোধ করে শিক্ষার্থীরা যাতে ঢাকার সঙ্গে দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

পবিপ্রবিতে ব্যানারের ৯টি বানান ভুলের নিউজ লিখতে সাংবাদিকের ১৫টি বানান ভুল

শেকৃবিতে আন্ত:সেমিস্টার ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

কুড়িগ্রামে ভিজিএফের চার মেট্রিক টন চাল জব্দ: চেয়ারম্যান-বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ

হবিগঞ্জে বজ্রপাতে কৃষক নিহত, আহত ৩

হবিগঞ্জে বজ্রপাতে কৃষক নিহত, আহত ৩

৮ জুলাই ২০২৪।বৈষম্যের বিরুদ্ধে দেশজুড়ে অবরোধ-বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।গঠিত হয় ৬৫ সদস্যের সমন্বয়ক টিম।

গাজায় নির্বিচারে হামলার প্রতিবাদে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা বাকৃবি শিক্ষার্থীদের

সুনামগঞ্জে ছাত্র আন্দোলন মামলায় আপসনামা দাখিল, তদন্তে নির্দেশ

ইসরায়েলি হামলার নিন্দা, ইরানের পাশে থাকার ঘোষণা কাতারের

কুড়িগ্রামে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ: অনিয়মের অভিযোগে বিতর্কের ঝড়

ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্ররাজনীতি, ছাত্রদলের কর্মী সম্মেলন