শনিবার, 12 জুলাই 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

শায়েস্তাগঞ্জে সেপটিক ট্যাংকে পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
শনিবার, ১২ জুলাই ২০২৫ - ৯:৫৭ অপরাহ্ন

শায়েস্তাগঞ্জে সেপটিক ট্যাংকে পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জঃ
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকের গ্যাসের বিষক্রিয়ায় দুই নির্মান শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এঘটনায় ভবন নির্মাণের ঠিকাদার মোবাশ্বির মিয়া আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। 
শনিবার ( ১২ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবাসপুর গ্রামে এঘটনাটি ঘটেছে। নিহতরা হলেন- চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের পঞ্চাশ গ্রামের মানিক মিয়া (৫৫) ও বানিয়াচং উপজেলার কাটখাল গ্রামের রফিকুল ইসলাম (৩০)। 
স্থানীয় সূত্রে জানা গেছে, চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের পঞ্চাশ গ্রামের খন্দকার আনোয়ার হোসেন পৌরসভার সাবাসপুর গ্রামে জমি ক্রয় করে বহুতল ভবনের নির্মাণ কাজ করছেন। ঘটনার দিন উল্লেখিত দুই শ্রমিক ট্যাংকের ভিতরে সাটারিং খোলার জন্য নিচে নামেন। তবে, তারা বুঝতে পারেননি ভেতরে কী ভয়াবহ বিপদ অপেক্ষা করছে। বিষাক্ত গ্যাসে ধাপে ধাপে দুইজনই অচেতন হয়ে পড়েন। এক সময় সেপটিক ট্যাংকে দুইজনেরই মৃত্যু হয়। 
এ ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের লোকজন ঘন্টাখানের চেষ্টায় দুই মৃতদেহ উদ্ধার করেন। 
শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান- দুইজন নির্মাণ শ্রমিক নির্মানাধীন ট্যাংকের নিচে নামেন সাটারিং খোলার জন্য। বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তারা মারা যান।
আবু হাসিব খান চৌধুরী পাবেল
হবিগঞ্জ
০১৭১২-১৬৭১৬৯

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আড়ৎ ঘিরে রক্তক্ষয়ী সংঘর্ষ, নেপথ্যে ‘বালু হাবিব’

ভূরুঙ্গামারীতে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

পাবিপ্রবিতে সিরাজগঞ্জ জেলা ছাত্র কল্যাণ সমিতির নবীন বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা

শহীদদের রক্ত বৃথা যাবে না: কুড়িগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান’ স্মরণে বিশাল সমাবেশে রিজভীর হুঁশিয়ারি

পবিপ্রবির সাথে চায়না কৃষি বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্বাক্ষর

বন্দরে পুলিশের অভিযানে দুই ডাকাত গ্রেপ্তার

গুচ্ছতেই থাকছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিভাগে সবচাইতে বেশী কোরবানি হয়েছে

জয়পুরহাটে অবস্থানরত হাবিপ্রবির সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা

যেরকম কাটছে মাভাবিপ্রবি শিক্ষার্থীদের মাহে রমজান