মঙ্গলবার, 15 জুলাই 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

মুক্তি পেলেন ৩০ বছর ২ মাস ১৯ দিন কারাভোগ করা লাখাইর কনু মিয়া

বুলেটিন বার্তা ডেস্ক:
বুলেটিন বার্তা ডেস্ক:
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ - ৩:৪৯ অপরাহ্ন

মুক্তি পেলেন ৩০ বছর ২ মাস ১৯ দিন কারাভোগ করা লাখাইর কনু মিয়া নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জঃ হবিগঞ্জের লাখাই উপজেলার সিংহগ্রামের চিনি মিয়ার ছেলে কনু মিয়া। কারাভোগ করেছেন দীর্ঘ ৩০ বছর ২ মাস ১৯ দিন। অথচ মামলার বিচার হয়নি, সাজাও হয়নি। অবশেষে হবিগঞ্জ জেলা লিগ্যাল এইড অফিসারের উদ্যোগে মুক্তি পেয়েছেন তিনি। মঙ্গলবার (১৫ জুলাই) বেলা ১১টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়। দিনটি ছিল ১৯৯৫ সালের ২৫ মে। এ দিন মানসিক ভারসাম্যহীন যুবক কনু মিয়া তার ঘুমন্ত মা মেজেষ্টর বিবিকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় গ্রামবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরদিন কনু মিয়া একটি সংক্ষিপ্ত স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর শুরু হয় তার দীর্ঘ কারাবাস। প্রথম দিকে পরিবারের সদস্যরা তাকে দেখতে কারাগারে গেলেও ধীরে ধীরে যোগাযোগ বন্ধ করে দেন। অনেকেই ভুলেই যান কনু মিয়া বেঁচে আছেন। দীর্ঘ ৩০ বছর ধরে কুন মিয়া কারাভোগ করছেন-এ তথ্য হবিগঞ্জ জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মুহম্মাদ আব্বাছ উদ্দিন জানার পর কনু মিয়ার আইনগত প্রতিকার নিশ্চিতে উদ্যোগ নেন। খুঁজে বের করেন মামলার বাদী মনু মিয়াকে। পরে মনু ও তার ভাই নাসু মিয়াকে লিগ্যাল এইড অফিসে নেওয়া হয়। পরে সরকারি উদ্যোগে কনু মিয়ার জামিনের বিষয়ে জেনে আবেগাপ্লুত হন মনু ও নাসু মিয়া। তারা প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। লিগ্যাল এইডের প্যানেলভুক্ত আইনজীবী অ্যাডভোকেট এম এ মজিদ সাংবাদিকদের বলেন, মানসিক ভারসাম্যহীন আসামির জামিন একটি স্পর্শকাতর বিষয়। বিশেষ করে তিনি হত্যা মামলার একমাত্র আসামি। কনু মিয়ার বিচারিক কার্যক্রম হাইকোর্টের নির্দেশে স্থগিত রয়েছে বলে জানা গেছে। সব দিক বিবেচনায় নিয়ে সোমবার হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে কনু মিয়ার জামিন আবেদন করা হয়। জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম সেই জামিন মঞ্জুর করেন। পরে মঙ্গলবার বেলা ১১টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

পবিপ্রবিতে ইএসডিম ক্লাবের উদ্যোগে ১২ দিনব্যাপী  আরজিআইএস প্রশিক্ষণ

আগরতলায় বাংলাদেশ উপ-হাই কমিশনে হামলার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

আগরতলায় বাংলাদেশ উপ-হাই কমিশনে হামলার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

পাবিপ্রবিতে বহ্নিশিখার সনদপত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন

যশোরে সিএইচসিপি লতিফার বিরুদ্ধে বিস্তর অভিযোগ

রাবির সংগীত বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম কমিটি

ববিতে উপ-উপাচার্য ও উপাচার্যের পাল্টাপাল্টি নোটিশ, যা বলছে আইন

যশোর জজ কোর্টের পুলিশের কাছ থেকে পালিয়েছে হত্যা মামলার আসামি

অদম্য সংগ্রামী নারী তাহমিনা আক্তার: এক স্বাবলম্বী নারীর জীবনের গল্প

পবিপ্রবিতে রিসার্চ ফেস্টিভ্যাল ২০২৫: গবেষণায় দীপ্তির নতুন আলো

ইবির বগুড়া জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ অনুষ্ঠিত