মঙ্গলবার, 19 নভেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

জবি সমাজকর্ম বিভাগের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি শুরু

প্রতিবেদক
আহমেদ জুবায়ের, জবি প্রতিনিধি
মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪ - ১১:৩১ অপরাহ্ন

 

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগ ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে এক বছর মেয়াদি স্পেশালাইজড মাস্টার্স প্রোগ্রাম (প্রফেশনাল) ভর্তি বিজ্ঞাপ্তি প্রকাশ হয়েছে। তিনটি বিষয়ের ওপর মাস্টার্স প্রোগ্রামে ভর্তি চলবে। 

 

২৫ নভেম্বর ২০২৪ পর্যন্ত অফিস চলাকালীন সময়ে (শুক্রবারসহ) বিভাগের অফিস হতে আবেদনপত্র সংগ্রহ করা যাবে। আবেদনের ফি ১০০০/- টাকাসহ পূরণকৃত আবেদনপত্র অফিসে জমা দিতে হবে।

 

মাস্টার্সের বিষয় তিনটি হলো:

1.MSS in Criminology and Correctional Services (Professional)

2.MSS in Human Rights and Social Justice (Professional)

3.MSS in Industrial Relations and Labour Welfare (Professional)

 

আবেদনের যোগ্যতা হিসেবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় (জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজসহ সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়) থেকে যে কোন বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক/সমমান অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে (কমপক্ষে ২য় শ্রেণি/সিজিপিএ ২.২৫)।

 

ভর্তি পরীক্ষা ০৬ ডিসেম্বর সকাল ১১:০০ টা শুরু হবে। ০৬ ডিসেম্বর ২০২৪, সন্ধ্যা ৭:৩০ মি ফলাফল প্রকাশ করা হবে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ০৭ ডিসেম্বর ২০২৪ থেকে ১৯ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত ভর্তি হতে পারবেন। ভর্তিকৃত শিক্ষার্থীদের ০৩ জানুয়ারি ২০২৫ থেকে সাপ্তাহে শুক্রবার ও শনিবার ক্লাস হবে।

 

০৮ নভেম্বর ২০২৪ হতে ২৫ নভেম্বর ২০২৪ পর্যন্ত অফিস চলাকালীন সময়ে (শুক্রবারসহ) বিভাগের অফিস হতে আবেদনপত্র সংগ্রহ করে আবেদনের ফি ১০০০/- টাকাসহ পূরণকৃত আবেদনপত্র অফিসে জমা দিতে হবে।

 

এছাড়াও https://jnu.ac.bd/newsite/noticeview/1 অথবা https://jnu.ac.bd/dept/portal/web/social_work ওয়েবসাইট থেকে ভর্তির আবেদনপত্র ডাউনলোডপূর্বক আবেদনের ফি ১০২০/- টাকা ০১৭৯১৫৮৩৪৫০ নম্বরে বিকাশ করে ট্রানজেকশন নম্বরসহ পূরণকৃত আবেদনপত্র সকল সনদ ও নম্বরপত্রের অনুলিপিসহ কুরিয়ার/ডাকযোগে অথবা স্ক্যান করে rasheduzzaman900@gmail.com -এ ইমেইল এর মাধ্যমে প্রেরণ করা যাবে।

 

এ বিষয়ে সমাজকর্ম বিভাগের চেয়্যারম্যান ও প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামে সদস্য সচিব অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেন, সমাজকর্মের প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামের কারিকুলাম অনেক সুন্দর ভাবে সাজানো হয়েছে। আমরা সর্বদাই চেষ্টা করছি মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে। দক্ষ শিক্ষকমন্ডলী দ্বারা শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে আমরা সর্বদা প্রস্তুত। 

 

এ বিষয়ে প্রোগ্রাম ডিরেক্টর অধ্যাপক ড. আবুল হোসেন বলেন, শিক্ষার্থীদের আর্থিক কথা বিবেচনা করে আমরা প্রোগ্রামটি সাজিয়েছি। আমাদের তিনটি প্রোগ্রাম যুগোপযোগী কর্মক্ষেত্রে ব্যাপক চাহিদা রয়েছে। দক্ষ শিক্ষক মন্ডলী তারা আমাদের প্রোগ্রামটি পরিচালিত যাদের দেশে-বিদেশে বিভিন্ন উচ্চতর ডিগ্রী রয়েছে। আশা করছি প্রোগ্রামটি শিক্ষার্থীদের কর্মজীবনে সহায়তা করবে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ইবিতে স্বতন্ত্র ভর্তির দাবিতে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ

রাবি আরবি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের রেজিস্ট্রেশনের সময় বাড়লো

১২৬তম নজরুল জয়ন্তী উপলক্ষ‍্যে দুইদিব‍্যাপী আয়োজিত অনুষ্ঠানের প্রথম দিন সম্পন্ন হয়েছে আজ

রাবির সাথে স্কয়ার ফার্মার সমঝোতা স্মারক স্বাক্ষর

ইবিতে জুলাই অভ্যুত্থানের স্মরণে ‘লাল জুলাই’ নাটক মঞ্চস্থ

রাজশাহীর বাজারে এসেছে লিচু

নেছারাবাদের মিয়ারহাট বাজারের পাহারাদারের বিরুদ্ধে গার্মেন্টসকর্মীকে ধর্ষণের অভিযোগ

নতুন শিক্ষাবর্ষ থেকে বুটেক্সে যুক্ত হচ্ছে টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগ

গোপালগঞ্জে ছাত্র সমন্বয়কদের ওপর ‘ছাত্রলীগের’ হামলা

নড়াইলে হামদার্দ এক্সপ্রেস থেকে বিপুল পরিমাণ ট্যাবলেটসহ যশোরের রিদয় গ্রেফতার