বৃহস্পতিবার, 21 নভেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বাকৃবিতে মাদকবিরোধী সচেতনতামূলক সভা

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ - ৫:২৬ অপরাহ্ন

‘মাদকমুক্ত দেশ গড়ি, মাদককে না বলি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ পুলিশ ময়মনসিংহ রেঞ্জের উদ্যোগে ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আয়োজনে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ আবদুল আলীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ গোলাম রাব্বানী, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ শহীদুল হক, উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. সামছুল আলম ও প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ রুহুল আমিন। অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে ছিলেন বাংলাদেশ পুলিশ, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড. মো. আশরাফুর রহমান এবং বিশেষ আলোচক হিসেবে ছিলেন পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মো. আজিজুল ইসলাম।

ডিআইজি ড. মো. আশরাফুর রহমান বলেন, ‘মাদক কেনাবেচা করে অর্থ পাচারের দিক থেকে বাংলাদেশের অবস্থান বিশ্বে ৫ম। কিশোর এবং তরুণদের মধ্যে মাদকে আসক্তের পরিমাণ অত্যধিক, যাদের বয়স ১৫ থেকে ৩০ এর মাঝে (গড় বয়স ২২)। তাই আমরা এসেছি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। তাই এই ভয়ঙ্কর মাদকের বিরুদ্ধে দরকার সামাজিক আন্দোলন।’ 

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

১২৬তম নজরুল জয়ন্তী উপলক্ষ‍্যে দুইদিব‍্যাপী আয়োজিত অনুষ্ঠানের প্রথম দিন সম্পন্ন হয়েছে আজ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৩টি ইটভাটার কার্যক্রম বন্ধ

হবিগঞ্জে সমন্বয়ক মাহাদীসহ ৪জনের উপর সন্ত্রাসী হামলা! জড়িতদের ধরতে ১২ ঘন্টার আল্টিমেটাম, না করলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি

চট্টগ্রামে জাতীয় নাগরিক কমিটির মানববন্ধন কর্মসূচি পালন

খানসামায় যুবককে মারধর: সেনা কর্মকর্তার বিচার দাবিতে বিক্ষোভ-মানববন্ধন

ইরান-ইসরায়েল উত্তেজনায় মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা

হাবিপ্রবি সংলগ্ন নারী শিক্ষার্থীদের মেসে প্রক্টরের মতবিনিময়

স্বেচ্ছায় রক্তদান সংগঠন “বন্ধু”র ৯ম বর্ষপূর্তি উদযাপন

শায়েস্তাগঞ্জে  ৭০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

কনসার্ট চলাকালে হৃদয় হত্যা মামলার প্রধান আসামি আটক