রবিবার, 20 অক্টোবর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

জাবিতে র‍্যাগিং ও মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত

প্রতিবেদক
হুরায়রা হাবিব, জাবি প্রতিনিধি
রবিবার, ২০ অক্টোবর ২০২৪ - ৯:৫৬ পূর্বাহ্ন

বুধবার (২০শে অক্টোবর) বেলা ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে  এ র‍্যালি শুরু হয়ে কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে কলা ও মানবিকী অনুষদ সংলগ্ন মহুয়া মঞ্চের সামনে এসে শেষ হয়। পরে সেখানে একটি  আলোচনা সভা করেন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য মহোদয়গণ, কোষাধ্যক্ষ, প্রক্টরসহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, শিক্ষক,ছাত্রছাত্রী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের(৫৩ ব্যাচ) আগমন উপলক্ষে তাদের স্বাগত জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যােগে এ আলোচনা ও র‍্যালি অনুষ্ঠিত হয়। 

জাবিতে দীর্ঘদিন ধরে গণরুম সংস্কৃতি ও র‍্যাগিং এর ঘটনা ছিল তুঙ্গে। পূর্ববর্তী প্রশাসন নানা দেনদরবার ও অঙ্গীকার করেও শেষপর্যন্ত এটি বন্ধ করতে পারেনি। পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে যেখানে ক্লাস শুরুর পূর্বেই  একজন শিক্ষার্থীর হলের সিটে ওঠার কথা ছিল সেখানে এক থেকে দেড় বছর, কখনও কখনও তারও বেশি সময় গণরুম,মিনি গণরুমে কষ্টকর জীবনযাপন করতে হতো শিক্ষার্থীদের। সেখানে ৫৩ তম আবর্তনের ক্লাস শুরুর দিন থেকেই হলে আসন বরাদ্দের মাধ্যমে আবারও জাবি ফিরে পেয়েছে তার হারানো গৌরব ও ঐতিহ্য। এজন্য নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশানসনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

আলোচনা সভায় বক্তরা  গণরুম ও মাদকের চিরস্থায়ী বিলোপ কামনা করেন। এ ব্যাপারে সবসময় প্রশাসনকে সচেতন হতে বলা হয়। মাদকের বিরুদ্ধে সর্বদাই ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়। এ বেপারে সকলের সহযোগিতা কামনা করেন বক্তারা।মাদক ও র‍্যাগিং বিরোধী অপরাধের সঙ্গে জড়িত শিক্ষার্থীদের অপরাধের মাত্রা অনুযায়ী সাময়িক বহিষ্কার ও ক্ষেত্রবিশেষে চূড়ান্ত বহিষ্কারের বিধান কঠোরভাবে  কার্যকরের বেপারেও হুশিয়ার করা হয় ।

নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে উদ্ভিদবিদ্যা বিভাগের এক শিক্ষার্থী বলেন,”আমরা বাড়ি থেকে আসার সময় অনেক ভয়ে ছিলাম। বড় ভাই ও অভিভাবকদের মুখে শুনেছি জাবিতে প্রচুর র‍্যাগিং দেয়া হয়।এজন্য বেশ শঙ্কায় ছিলাম। কিন্তু হলে এসে যখন নিজের আসন পেলাম, নিজের চেয়ার-টেবিল ও বিছানা পেলাম মনে হলো যেন আমার বাড়িতেই এসেছি।প্রাধ্যক্ষ স্যার সহ হলের সকলেই আন্তরিক। রাতে উপাচার্য স্যার আমাদের খোঁজ-খবর নিতে আসেন। অনেক দিন পর আমাদের ৫৩ ব্যাচই এতোবড় সুযোগ পেয়েছে বলে নিজেদেরকে খুবই ভাগ্যবান মনে করছি।”

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে কাল সম্মেলন

বেতন-ভাতা না পেয়ে দারুল আরকাম মাদ্রাসার শিক্ষক-কর্মীদের মানবেতর জীবনযাপন যশোর ডিসির মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি

বাকৃবিতে তিন দিনব্যাপী গবেষণা অগ্রগতির কর্মশালা শুরু শনিবার

গভীর রাতে পাবিপ্রবিতে মাদক সেবন অবস্থায় আটক ৪

নিজ অফিসে বাকৃবি কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

বশেমুরবিপ্রবিতে নতুন ছাত্র উপদেষ্টা নিয়োগ

সাতকানিয়া-লোহাগাড়া বিএনপির ঘাঁটি: বিএনপি নেতা মুজিব

বাকৃবিতে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষার মানোন্নয়ন ও মাদকবিরোধী মতবিনিময় সভা

লংমার্চের চেতনায় ফিরে দেখা বাংলাদেশের পানি আন্দোলন

বিএনপির গ্রুপিং দ্বন্দ্বে অতিষ্ঠ কর্মীরা; মহাসচিবের হস্তক্ষেপ চেয়ে খোলা চিঠি