বুধবার, 27 নভেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

আইনজীবী সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে বুটেক্স শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

প্রতিবেদক
মোঃ তাওকীর তাজাম্মুল, বুটেক্স প্রতিনিধি
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ - ৭:৫৪ পূর্বাহ্ন

চট্টগ্রামে আওয়ামী মদদপুষ্ট আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা সংঘের (ইসকন) নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর অনুসারী কর্তৃক আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে এশার নামাজের পর বুটেক্সের সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের জি.এম.এ.জি ওসমানী হলের মাঠে জড়ো হতে থাকে‌ এবং রাত ১০টায় হল থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।

বিক্ষোভ মিছিলটি বুটেক্সের ওসমানী হল থেকে বের হয়ে তেজগাঁও থানা, তিব্বত মোড়, কলোনি বাজারসহ তেজগাঁও শিল্প এলাকার বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে ওসমানী হলে ফিরে আসে।

মিছিলে- “দিল্লি না ঢাকা ঢাকা ঢাকা, তোমার দেশ আমার দেশ বাংলাদেশ বাংলাদেশ, আলিফ ভাইয়ের রক্ত বৃথা যেতে দিব না, আমার ভাই মরল কেন জবাব চাই জবাব চাই” সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

সমাবেশে সাধারণ শিক্ষার্থীরা আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদ জানিয়ে বিচারের দাবি করেন এবং ইসকনকে জঙ্গিগোষ্ঠী ও ভারতের দালাল বলে অভিহিত করেন।
তারা আরো বলেন, বুটেক্সসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইসকনের কার্যক্রমকে ধ্বংস করে দিতে হবে।

এর আগে চট্টগ্রামে ইসকন নেতা ও সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে গ্রেফতার ও তার জামিন নামঞ্জুরের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সনাতনী সম্প্রদায়ের লোকজনের ব্যাপক সংঘর্ষ হয়। একপর্যায়ে সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করে চিন্ময়ের অনুসারীরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ব্যস্ত সময় পার করছে সিরাজগঞ্জের কাজিপুরের কম্বল পল্লীর কারিগররা

গোপালগঞ্জে ৪ গা‌ড়ির সংঘর্ষ, নিহত ১ ও আহত ২০

পোরশায় ৭তম জাতীয় ভোটার দিবস উদযাপন

জুলাই বিপ্লবের নিহত ও আহতদের দায়ের করা মামলার দৃশ্যমান বিচার ও দ্রুত নির্বাচন দিতে হবে – মোঃ মমিনুল হক সরকার

যবিপ্রবির ইইই বিভাগের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক চালককে নির্যাতনের কারণে ওসি সহ ১৫ পুলিশের নামে মামলা

ইবি চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

হাবিপ্রবিতে পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীদের তোপের মুখে ছাত্রলীগ নেতা

যবিপ্রবিতে আওয়ামীপন্থিদের গুরুত্বপূর্ণ পদ থেকে অপসারণের দাবি

খানসামায় ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে উপচে পড়া ভিড়