সোমবার, 2 ডিসেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

আগরতলায় বাংলাদেশ দূতাবাসে হামলার প্রতিবাদে বাকৃবিতে বিক্ষোভ

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
সোমবার, ২ ডিসেম্বর ২০২৪ - ১১:৫২ অপরাহ্ন

ভারতের আগরতলায় বাংলাদেশ উপ-হাইকমিশনে হামলার প্রতিবাদে এবং ইসকন নিষিদ্ধের দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।

সোমবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড়ে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এসময় শিক্ষার্থীদের ইসকন বিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। শিক্ষার্থীরা- ‘ইসকন সব জঙ্গি, স্বৈরাচারের সঙ্গী’, ‘ইসকনের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘ভারতের আগ্রাসন মানি না, মানবো না’, ‘ইসকনের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘ইসকনের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’সহ বিভিন্ন স্লোগান দেন।

এসময় বাকৃবির শিক্ষার্থীরা বলেন, “আমরা সন্ত্রাসী সংগঠন ইসকনের এমন কর্মকাণ্ড মেনে নেব না। আগরতলায় তারা যে বাংলাদেশ দূতাবাসে হামলা করেছে তা অত্যন্ত নিন্দনীয়। ভারতের দালাল ইসকনের সন্ত্রাসীদের সঠিক বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে অবস্থান করব। আমাদের এ আন্দোলন অনির্দিষ্টকালের জন্য চলবে। হিন্দু সম্প্রদায়ের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা রয়েছে, তবে উগ্রবাদীরা যে ধর্মেরই হোক না কেন, তাদের ছাড় দেওয়া যাবে না।”

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

দিরাইয়ে নিজ ঘরে আগুন দিয়ে গ্রামবাসীকে ভয় দেখানোর অভিযোগ

খুবিতে শেষ হলো সংগঠন মেলা, শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে রোটারেক্ট ও বাঁধন

বন্দরে পুলিশের অভিযানে দুই ডাকাত গ্রেপ্তার

অ্যাকাডেমিক ও প্রশাসনিক সংস্কারসহ ১২৫ দফা রাবি ছাত্রশিবিরের

কুবি শিক্ষার্থীদের অভিনব আয়োজন কাকা সমাজ

নজরুল বিশ্ববিদ্যালয়ে স্থাপনার নাম পরিবর্তন: নতুন নামে পার্ক, হল ও স্কয়ার

ডিআইইউতে স্ক্যাবিস প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

খানসামায় বিশ্ব হাত ধোয়া দিবস উদ্‌যাপন

বুটেক্স ভর্তি পরিক্ষার্থীদের জন্য শিক্ষার্থী কল্যাণ থেকে বসছে ৪টি বুথ

যবিপ্রবি ব্লাড ব্যাংকের ইফতার মাহফিল অনুষ্ঠিত