সোমবার, 2 ডিসেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ইসকন নিষিদ্ধ ও আগরতলায় দূতাবাসে হামলার প্রতিবাদে বশেমুরবিপ্রবিতে বিক্ষোভ

প্রতিবেদক
TOUFIK HOSEN
সোমবার, ২ ডিসেম্বর ২০২৪ - ১১:৫৪ অপরাহ্ন

ইসকন নিষিদ্ধ এবং ভারতের আগরতলাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনে হামলার প্রতিবাদে বশেমুরবিপ্রবির শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। সোমবার (২ ডিসেম্বর) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তারা এ বিক্ষোভ প্রদর্শন করে।

বিক্ষোভে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানে ক্যাম্পাস প্রাঙ্গণ মুখরিত করে। তাদের কণ্ঠে শোনা যায়, “ইসকন সব জঙ্গি, স্বৈরাচারের সঙ্গী,” “ইসকনের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও,” “ভারতের আগ্রাসন মানি না, মানবো না,” এবং “ইসকনের ঠিকানা, এই বাংলায় হবে না।”

শিক্ষার্থীদের দাবি, ইসকন একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে কাজ করছে, যা কখনোই মেনে নেওয়া যাবে না। তারা বলেন, “আগরতলায় বাংলাদেশ দূতাবাসে হামলা অত্যন্ত নিন্দনীয় এবং ভারতের দালাল ইসকনের সন্ত্রাসীদের বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”

বিক্ষোভে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, “বাংলাদেশের জাতীয় স্বার্থ এবং কূটনৈতিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। আমরা আশা করি, ভারত সরকার দ্রুত এই ঘটনার সঠিক ব্যবস্থা নেবে।”

শিক্ষার্থীরা বাংলাদেশ সরকারের কাছে এই বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ে তোলার দাবি জানান।

তারা আরও জানান, হিন্দু সম্প্রদায়ের প্রতি তাদের পূর্ণ শ্রদ্ধা রয়েছে, তবে উগ্রবাদীদের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। শিক্ষার্থীদের মতে, তাদের এই প্রতিবাদ চলবে অনির্দিষ্টকালের জন্য।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

জলজ আগাছার গুরুত্ব ও গবেষণার প্রয়োজনীয়তা তুলে ধরলেন বিনার মহাপরিচালক

হবিগঞ্জে সমন্বয়ক মাহাদীসহ ৪জনের উপর সন্ত্রাসী হামলা! জড়িতদের ধরতে ১২ ঘন্টার আল্টিমেটাম, না করলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি

নারীর নিরাপত্তা নিশ্চিত ও ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

ঈদে মাভাবিপ্রবিতে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য ছাত্রদল নেতার খাবারের আয়োজন

খুবিতে নজরুল উৎসব-২০২৫ অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

স্টুডেন্টস এসোসিয়েশন অব ব্রাহ্মণপাড়ার পথচলা শুরু

মূল্যস্ফীতির চাপে ন্যায্যমূল্যে সবজি বিক্রির উদ্যোগ ববি শিক্ষার্থীদের

ফুলবাড়ীতে দেশব্যাপী ধর্ষণ এবং নারী নির্যাতনের প্রতিবাদে ছাত্রদলের মানববন্ধন 

যবিপ্রবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন নিয়ে শিক্ষার্থীদের নেতিবাচক প্রতিক্রিয়া