মঙ্গলবার, 3 ডিসেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ইবিতে আদর্শ সমাজ বিনির্মানে তরুণদের ভাবনা শীর্ষক আলোচনাসভা

প্রতিবেদক
আরিফ বিল্লাহ, ইবি প্রতিনিধি
মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪ - ৮:৫৯ অপরাহ্ন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আদর্শ সমাজ বিনির্মানে তরুণদের ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ সেমিনার আয়োজন করে লাইট অব কুরআন সংগঠন।

সেমিনারে ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আ.ব.ম. সিদ্দিকুর রহমান আশ্রাফীর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও এক্টিভিস্ট ডাঃ শামসুল আরেফিন শক্তি। বিশেষ আলোচক ছিলেন বিশ্বিবদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব আশরাফ উদ্দীন খান আজহারি। এছাড়াও সেমিনারে সহস্রাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। 

প্রধান আলোচকের বক্তব্যে ডাঃ শামসুল আরেফিন শক্তি শিক্ষার্থীদের আদর্শ সমাজ বিনির্মানে যুগোপযোগী জ্ঞান অর্জনের কথা বলেন। তিনি বলেন, তোমরা রিসার্চে বেশি মনোযোগী হবে। জাগতিক জ্ঞান ও ধর্মীয় জ্ঞানে সমানভাবে পারদর্শী হবে। তবে পাশ্চাত্যের অনুসরণ-অনুকরণ করা যাবেনা। ক্যাম্পাসে ফ্রি মিক্সিং থেকে তোমরা বিরত থাকবে। সমাজে তাওহীদের বিশ্বাস প্রতিষ্ঠা করতে তোমরা কাজ করবে। 

অধ্যাপক ড. আ.ব.ম. সিদ্দিকুর রহমান আশ্রাফী বলেন, বর্তমান তরুণ সমাজ বিপথগামী হয়ে যাচ্ছে। মাদকসহ বিভিন্ন খারপ কার্যকলাপে জড়াচ্ছে। এছাড়াও বর্তমানে বিশেষ করে তরুণদের মাঝে আত্মহত্যার প্রবনতা বৃদ্ধি পেয়েছে। তাই এসব কাজ থেকে বেচে থাকতে হলে আমাদের ধর্মীয় জ্ঞান অর্জন করতে হবে এবং সেই অনুসারে জীবন পরিচালনা করতে হবে। সেক্ষেত্রে তরুণদের নিয়ে এরকম আয়োজন বেশি বেশি করা উচিত।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

যশোরে ডেভিল হান্টের অভিযানে আ.লীগের ৯ আটক

দখলে-দূষণে অস্তিত্ব সংকটে  চুনারুঘাটের চন্দনা খাল

ইবির বঙ্গমাতা হল ডিবেটিং সোসাইটির সভাপতি আঁখি, সম্পাদক আইভি

আওয়ামী লীগের বিরুদ্ধে তারাব পৌরসভা ৩ নং ওয়ার্ডে প্রতিবাদ মিছিল

বাকৃবিতে আইআইএফএসের শিক্ষার্থীদের ইন্টার্নশীপ সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত

১৬ ঘন্টার মধ্যে জজের বাড়িতে চুরি যাওয়া মালামাল উদ্ধার চোর গ্রেফতার

পবিপ্রবি ইউট্যাব, জিয়া পরিষদ ও জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের উদ্যোগে মানববন্ধন

ফুলবাড়ীতে শারীরিক যন্ত্রণা সহ্য করতে না পেরে দুই সন্তানের জননীর আত্মহত্যা

স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য কিছু জরুরি টিপস

পাবিপ্রবি শাখার বিজ্ঞান ক্লাব নতুন কমিটি