বুধবার, 4 ডিসেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

তিতুমীর কলেজের ড. মো. মাকসুদুল হক থানা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত

প্রতিবেদক
Md. Jubayer Islam
বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪ - ৬:৩৯ অপরাহ্ন

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উদযাপন উপলক্ষে ঢাকা মহানগর-গুলশান মাধ্যমিক শিক্ষা থানা প্রতিযোগিতায় শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন সরকারি তিতুমীর কলেজের সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মাকসুদুল হক।

বুধবার (৪ ডিসেম্বর ) গুলশান থানা মাধ্যমিক শিক্ষক অফিসার ও জাতীয় শিক্ষা সপ্তাহ-২৪ মহানগর গুলশান থানা শিক্ষা কমিটির সদস্য সচিব মোহাম্মদ অমিদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য পাওয়া যায়।

তার এমন কৃতিত্বে অত্র কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে দেখা দেয় উল্লাস।

শ্রেষ্ঠ শিক্ষক হওয়ার অনুভূতি ব্যক্ত করে তিতুমীর কলেজের সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মাকসুদুল হক বলেন, শিক্ষা সপ্তাহ একটি প্রতিযোগিতামূলক বিষয়, যেখানে শিক্ষক এবং শিক্ষার্থীরা উভয়েই অংশগ্রহণ করে। আমি ছাত্রজীবন থেকে বিভিন্ন বিষয়ে অংশগ্রহণ করেছি উপস্থিত বক্তৃতা, রচনা প্রতিযোগিতা এবং জাতীয় পর্যায়ে পুরস্কার অর্জন করেছি।

আমি শ্রেণি শিক্ষক হিসেবে ২০২৩ এবং ২০২৪ সালে দুইবার থানা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছি। আমার বিশ্বাস, যে কোনো প্রতিযোগিতামূলক বিষয়ে অংশগ্রহণের মাধ্যমে জীবনে উৎকর্ষ আনা সম্ভব। আমি মনে করি, যে কোনো ব্যক্তি যদি আন্তরিকভাবে তার পেশায় কাজ করে, তাহলে সে অবশ্যই তার কাজের স্বীকৃতি বা পুরস্কার পাবে।

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে আমি সমস্ত শিক্ষক এবং শিক্ষার্থীদের অভিনন্দন জানাই, যারা সারাদেশে পুরস্কার এবং সনদপত্র পেয়েছেন।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীর বাজারে এসেছে লিচু

পাঁচবিবিতে বেড়েছে আলুর চাষ

বাউফলে কলেজ শিক্ষার্থীর উপর হামলার ঘটনায় ২ জন গ্রেফতার

মৎস অধিদপ্তরের প্রস্তাবিত অর্গানোগ্রাম বাস্তবায়ন ও দ্রুত নিয়োগের দাবিতে জাবিপ্রবিতে মানববন্ধন

ধর্ষণের প্রতিবাদে আজকে মশাল মিছিল করল যবিপ্রবি শিক্ষার্থীরা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৪ বছরে পদার্পণ

বশেফমুবিপ্রবি’তে আন্দোলনের তোপে ছাত্রদলের কেন্দ্রীয় তিন নেতা, ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধে অনড় সাধারণ শিক্ষার্থী

শেকৃবি ছাত্র শিবিরের নবীন বরণ ও ইফতার মাহফিলের আয়োজন

পোরশায় ভাই বোন মৃত্যুর রহস্য ১ মাসেও উদঘাটন হয়নি

রাবিতে ‘জুলাই বিপ্লব’ নিয়ে প্রবন্ধ-গল্প-ছড়া-কবিতা আহ্বান