বৃহস্পতিবার, 13 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ময়মনসিংহে বাম গণতান্ত্রিক জোটের নারী নির্যাতন প্রতিরোধের মিছিলে হামলা

প্রতিবেদক
shafiel alam sumon
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ - ২:২৪ অপরাহ্ন

শফিয়েল আলম সুমন, ময়মনসিংহ:

বাম গণতান্ত্রিক জোটের নারী নির্যাতন প্রতিরোধের মিছিলে হামলার ঘটনা ঘটেছে। ইট পাটকেলের আঘাতে অন্তত ৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে একজনকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বুধবার (১২ মার্চ) বিকেলে বাম গণতান্ত্রিক জোটের ধর্ষণ, নারী নির্যাতনের বিচার, আইনশৃঙ্খলার উন্নয়ন, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধের এ হামলার ঘটনা ঘটে। কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে বিকেলে নগরীর মালগুদাম থেকে মিছিল শুরু করে বাম গণতান্ত্রিক জোট ময়মনসিংহ জেলার নেতাকর্মীরা।

মিছিল গাঙ্গিনাপাড়ে ঢোকার পরই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা মিছিল বাম জোটের মিছিলের উপর চড়াও হওয়ার চেষ্টা করে। ‘শাহবাগী গোসল কর’ সহ বিভিন্ন উস্কানীমূলক স্লোগান দিতে থাকে। এর কিছুক্ষণ পর বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে যুক্ত হয় ইসলামি ছাত্র আন্দোলনের একটা মিছিল। এরপর পরই তারা নতুন বাজার মফিজউদ্দিন প্লাজার সামনে বাম জোটের নেতাকর্মীদের উপর যৌথভাবে হামলা করে। হামলায় আহত হন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলার আহবায়ক আরিফুল হাসান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বাকৃবি শাখার সহ–সভাপতি অর্ণব দাস, আনন্দমোহন কলেজের যুগ্ম–আহবায়ক জুঁইসহ বাম জোটের সিনিয়র নেতৃবৃন্দ। হামলা পরবর্তীতে বাম জোটের নেতাকর্মীরা আবারও মিছিল সংগঠিত করে।

মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক শেখ বাহার মজুমদার, সিপিবি জেলা সভাপতি অ্যাড. এমদাদুল হক মিল্লাত, বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক শেখর রায়, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির আহবায়ক আজহারুল ইসলাম আজাদ, বাসদ মহানগর কমিটির সদস্য অপূর্ব চন্দ্র দেবনাথ ও অন্যান্য নেতৃবৃন্দ। বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ এই ন্যাক্কারজনক হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর একটা গণতান্ত্রিক প্রতিবাদ মিছিলে বর্বরোচিত হামলা আবারও ফ্যাসিবাদী সংস্কৃতির লক্ষণ। সারাদেশে খুন ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে সাধারণ ছাত্র জনতা যখন আন্দোলন করছে, সেই আন্দোলনকে ‘শাহবাগী’ ট্যাগ দিয়ে দমনের চেষ্টা করছে কিছু সাম্প্রদায়িক গোষ্ঠী। তারই অংশ হিসেবে আজকে বাম জোটের নেতাকর্মীদের উপর এই ন্যাক্কারজনক হামলা করল। অবিলম্বে এই হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’

ময়মনসিংহ মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াস বলেন, শাহবাগী ইস্যুতে আমাদের মিছিলটি টাউন হল থেকে শুরু হয়ে গাঙ্গিনারপাড় গেলে বাম জোটের নেতাকর্মীরা কটুক্তি করতে থাকে। পরে আমরা তাদের ধাওয়া করি। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, বাম গণতান্ত্রিক জোট এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। এতে কয়েকজন সামান্য আহত হয়েছে। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ক্যালিগ্রাফিতে মুগ্ধতা ছড়াচ্ছে হাবিপ্রবি শিক্ষার্থী কামরুল

পবিপ্রবিতে হিউম্যান রিসোর্স ক্লাবের যাত্রা

শিক্ষককে অপমানের প্রতিবাদে যবিপ্রবির শিক্ষকদের মানববন্ধন

পোরশায় ইসলামী আন্দোলনের সংসদ সদস্য প্রার্থী বাছাই এর লক্ষ্যে মতামত গ্রহণ অনুষ্ঠান

জাককানইবিতে নবনির্মিত কলা ভবনের উদ্বোধন

রাবি বরিশাল স্টুডেন্টস ফোরামের সভাপতি রাফি, সম্পাদক জান্নাত হাওলাদার

Two Indian fighter jets shot down in Pakistan’s retaliation

ডিআইইউ শিক্ষার্থীর মৃত্যুর তদন্তের দাবিতে ছাত্রদলের মানববন্ধন

ফুলবাড়ীতে ভুট্টা খেতে অজ্ঞাত লাশ উদ্ধার

যশোরে টিসিবির পণ্য ভাগাভাগি, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিতরণ বন্ধ