শুক্রবার, 14 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভালোবাসা দিবস উপলক্ষে সরগরম

প্রতিবেদক
শুভ, ক্যাম্পাস প্রতিনিধি (ইবি)
শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫ - ৩:২৫ অপরাহ্ন

আজ ১৪ ফেব্রুয়ারি, বিশ্ব ভালোবাসা দিবস। ঋতুরাজ বসন্তের দ্বিতীয় দিনে ভালোবাসা দিবসে বাঙালি মনের ভালোবাসা হয় পবিত্র, ফুলে রাঙা আর বাসন্তী মোহে মুগ্ধ।

আজকের এ ভালোবাসা শুধুই প্রেমিক আর প্রেমিকার জন্য নয়। মা-বাবা, স্বামী-স্ত্রী, ভাইবোন, প্রিয় সন্তান এমনকি বন্ধুর জন্যও ভালোবাসার বন্ধনে আবদ্ধ হতে পারে সকলেই। একই সাথে চলবে উপহার আদান-প্রদান।

ভালোবাসা দিবসে শুধু তরুণ-তরুণী নয়, নানা বয়সের মানুষই ভালোবাসার আজকের এই দিনে একসঙ্গে সময় কাটাবেন। দিনটি পশ্চিমা সংস্কৃতির অনুষঙ্গ হলেও ভালোবাসা দিবসে বাঙালি মনে যেন ভালোবাসার নতুন রূপ প্রকাশ পায়।

তাই তো ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন চত্বরে সমাগম হয়েছে ভালোবাসার মানুষ গুলোর । ক্যাম্পাসের শিক্ষার্থীরা ছাড়াও আগমন ঘটেছে বহিরাগতদের। তাদের পরনে লাল, নীল, সাদা, বেগুনি, গোলাপি বিভিন্ন রঙের পোশাক আর সাজসজ্জায় ভালোবাসার দিনটি যেন বর্ণিল রঙে রঙিন হয়ে উঠেছে। এসময় কেউ শহীদ মুগ্ধ সরোবরে মেতে উঠেছেন খোস গল্পে আবার কেউ ঝাল চত্বরে আড্ডা দিচ্ছেন চায়ের কাপ হাতে নিয়ে। 

ভালোবাসা দিবস উপলক্ষে নিজের অনুভূতি ব্যক্ত করে “অপরিচিতা” (ছন্দনাম) বলেন, আমি মনে করি ভালোবাসার আলাদা দিন হয়না। আমরা তো রোজই সবার মাঝে নানারকম ভাবে ভালোবাসা ছড়াই। তবে দৈনন্দিন জীবনে আমরা নানান রকম কাজে ব্যস্ত থাকি যার কারণে হয়তো নিজের ভালোবাসার মানুষকে বিশেষ অনুভব করানো বা একটু বেশি সময় দেওয়া হয়ে ওঠেনা। ফলে এই ভালোবাসা দিবসে সবাই সবার প্রিয় মানুষের জন্য আলাদা করে ভাবে। কাজের ব্যস্ততায় সারা বছর যা করা হয়না তা হয়তো এই দিনে একটু করার চেষ্টা করা হয়। এতে নিজেদের মধ্যে বোঝাপড়া বা সম্পর্ক হয়তো আরও একটু মজবুত হয়। আমার মনে হয় ভালোবাসা মাঝে মাঝে প্রকাশ করা খুব দরকার হয় আর এই দিনটি তার জন্য একদম উপযুক্ত। তবে শুধু প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রী নয় ভালোবাসার মানুষ আরও অনেকে আছে যেমন মা , বাবা, ভাই বোন, সন্তান, বন্ধুবান্ধব। সর্বোপরি বিশ্ব মানব, সাথে যত প্রাণী,সম্পদ আছে এই পৃথিবীতে তাদের সকলের মাঝে ভালোবাসা ছড়িয়ে দেওয়ার দিন এই বিশ্ব ভালোবাসা দিবস।

একই সাথে অনুপম (ছন্দনাম) বলেন, ভালোবাসা দিবসের দিনে যে ভালোবাসা যে বেশি প্রকাশ পায় তা কিন্তু নয়। ভালোবাসা বেশি অনুভব করা যায় নিজের ক্রান্তিকালে। যে ভালোবাসে সে কোনো দিনক্ষণ দেখে ভালোবাসবে না যেমন মা-বাবা। আমিও অতীতে একজনের সাথে সম্পর্কে আবদ্ধ ছিলাম। যদিও আজ তার সাথে যোগাযোগ নেই কিন্তু তার প্রতি ভালোবাসার কোনো কমতি নেই। ভালোবাসার মধ্যে যদি কোনো খারাপ লাগা আসে তাহলে মনে করতে হবে তারা কোনোদিন একেঅপরকে ভালোই বাসেনি হয়তো শুধু ভালোলাগা ছিল। কেউ যখন কাউকে ভালোবাসে তখন সে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে তাকে আগলে রাখার। পরিশেষে ভালোবাসার মধ্যে যে সত্যতা ও সৌন্দর্য তা বজায় থাকুক এবং সুন্দর ও সত্য ভালোবাসা পরিপূর্ণ পাক এই কামনাই করি। 

 

 

 

 

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

শিক্ষার্থীদের তোপের মুখে প্রধান শিক্ষক চন্দন পদত্যাগে বাধ্য হলো

দেশে করোনার নতুন সংক্রমণ,জরুরি না হলে বিদেশযাত্রা এড়িয়ে চলার পরামর্শ

জীববৈচিত্র্য সংরক্ষণে ‘সংবাদ সম্মেলন ও নগর যুব সংলাপ’ অনুষ্ঠিত

নাগেশ্বরী উপজেলা বাংলাদেশ শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

শহীদ আবু সাঈদের কবরে রাবি উপাচার্যের শ্রদ্ধা নিবেদন

শান্তিগঞ্জে শিক্ষাবিদ মো. আব্দুর রউফ স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

বুটেক্সে ভর্তি পরীক্ষা ৭ মার্চ

শিক্ষার্থীদের দাবির মুখে মাভাবিপ্রবিতে প্রধান ফটকের সংস্কার

বুটেক্সের ওসমানী হল মাঠে শুরু হলো আইটিইটি ক্রিকেট টুর্নামেন্ট 

মাগুরায় নির্যাতিত শিশুর পাশে দাঁড়ালেন তারেক রহমান