বৃহস্পতিবার, 12 ডিসেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পোষ্যকোটা বাতিলের দাবিতে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রতিবেদক
মোঃ শফিউল্লাহ্ , নোবিপ্রবি প্রতিনিধি
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ - ৯:৫৩ অপরাহ্ন

শিক্ষাক্ষেত্রে বৈষম্যমূলক পোষ্যকোটা বাতিল চেয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা। এসময় বিভিন্ন ফেস্টুন হাতে নিয়ে ও মুখে টেপ লাগিয়ে নিরব প্রতিবাদ জানায় ক্ষুদ্ধ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই কর্মসূচি আয়োজন করে শিক্ষার্থীরা।  এতে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউট এর শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

মানববন্ধনে অংশগ্রহণ করা শিক্ষার্থীরা জানায়, যে কোটার জন্য দুই হাজার মানুষ তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, সেই স্বাধীন দেশে আবার কোটার বিরুদ্ধে দাঁড়াতে হওয়া সত্যিই লজ্জাজনক। বিশেষত শিক্ষাক্ষেত্রে এটি মেধার সঙ্গে সরাসরি সংঘাত। এই ধরনের বৈষম্য চব্বিশ এর স্বাধীন বাংলাদেশে কোনভাবেই মেনে নেওয়া যায় না।

মানববন্ধনে অংশগ্রহণ করা নোবিপ্রবি শিক্ষার্থী মাহমুদুল হাসান আরিফ বলেন, “পোষ্য কোটা দেশের মেধাবী তরুণদের যোগ্যতাকে অবমূল্যায়িত করে। এটি সমাজে বৈষম্য সৃষ্টি করে এবং প্রকৃত মেধার বিকাশে বাধা দেয়। পোষ্য কোটা নয়, বরং মেধা ও যোগ্যতাকে প্রাধান্য দিয়ে একটি ন্যায়ভিত্তিক ব্যবস্থা চালু করা উচিত। আমরা চাই, যোগ্যতার ভিত্তিতে প্রতিটি নাগরিকের জন্য সমান সুযোগ নিশ্চিত করা হোক। আসুন, পোষ্য কোটা বাতিলের মাধ্যমে প্রকৃতপক্ষে একটা নতুন বাংলাদেশ গড়ে তুলি। তেল মাথায় তেল দেয়া পোষ্য কোটা বাতিল চাই, করতে হবে!”

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ভিসির নির্দেশে করা মামলার সাক্ষী হয়ে বাগিয়ে নিলেন প্রক্টরের পদ

সিদ্ধিরগঞ্জে ভয়াবহ আগুন

হাবিপ্রবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন: উপস্থিতি ৮১ শতাংশ

দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ভাটারায় ছাত্র বিক্ষোভ

ইলেকটোরাল কলেজ পদ্ধতিতেই রাষ্ট্রপতি নির্বাচন করতে চান অধিকাংশ দল

বিশ্ব বাবা দিবসে শিক্ষার্থীদের হৃদয়ছোঁয়া অনুভূতি

জুলাই গণঅভ্যুত্থানে জড়িতদের বিচারের দাবিতে ইবি ছাত্রদলের প্রতিবাদ সমাবেশ

জবিস্থ কুষ্টিয়া জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে ইমরান ও হাসান

দীর্ঘ ১৬ বছর পর গরুর হাট উদ্ধার

বাকৃবিতে উচ্চশিক্ষা ও গবেষণা বিষয়ক সেমিনার আয়োজন করবে “ডাড”