বুধবার, 11 ডিসেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পাবিপ্রবি শিক্ষার্থীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩

প্রতিবেদক
ভাস্কর, পাবিপ্রবি প্রতিনিধি
বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ - ১০:৪০ অপরাহ্ন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী (২১) কে গণধর্ষণের মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

 

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে পাবনা শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পাবনা সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সঞ্জয় কুমার সাহা বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় ছাত্রীর মা বাদি হয়ে সদর থানায় মামলা দায়ের করেছন।

গ্রেপ্তারকৃতরা হলেন, পাবনা শহরের কালাচাঁদপাড়া এলাকার আব্দুল জলিলের ছেলে মেহেদী মাসুদ (২৬), চক রামচন্দ্রপুর এলাকার মোতালেব হোসেনের ছেলে মাহমুদুল হাসান সাজিদ (২৩) ও ও শালগাড়িয়া ফরেস্টপাড়া এলাকার জমির উদ্দিনের ছেলে হারুন অর রশিদ (২৭)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী তরুণী পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ সেমিস্টারের ছাত্রী। ২০২২ সালে কালাচাঁদপাড়া এলাকার মেহেদী মাসুদের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরিবারের চাপে মেহেদী অন্যত্র বিয়ে করায় ২০২৪ সালের মে মাসে তাদের সম্পর্ক ছিন্ন হয়।

এমন অবস্থায় গত সোমবার (০৯ ডিসেম্বর) রাতে তার সাবেক প্রেমিক মেহেদী হাসান চা খাওয়ার নাম করে তাকে মোবাইল ফোনে ডেকে নেয়। এরপর মোটরসাইকেলে বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করে রাত সাড়ে নয়টার দিকে শহরের মেরিল বাইপাসের ফরেস্ট এলাকায় নিয়ে যায়৷ পরে পরিকল্পিতভাবে ফরেস্টের একটি পরিত্যাক্ত ঘরে নিয়ে পালাক্রমে তিনজন মিলে ওই ছাত্রীকে ধর্ষণ করেন। পরে অবস্থা বেগতিক দেখে মেয়েটিকে তারা একটি অটোরিকশায় তুলে দিয়ে পালিয়ে যায়। বাড়িতে গিয়ে ঘটনা খুলে বলে ওই ছাত্রী।

পাবনা সদর থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) সঞ্জয় কুমার সাহা জানান, ’এ ঘটনায় মঙ্গলবার রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে পাবনা সদর থানায় লিখিত অভিযোগ দিলে মামলা নথিভুক্ত করা হয়। মামলা নম্বর ২৪। পরে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ ‘

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ধানসিঁড়ি ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতি শুধুমাত্র একটি সংগঠন নয়, এটি আমাদের পরিবার

সুরা ফাতিহা ব্যঙ্গ করে ভিডিও হবিগঞ্জে স্বামী-স্ত্রীর বিরুদ্ধে 

প্রতিশ্রুতি ভঙ্গে জনতা ব্যাংকে তালা দিলো বশেফমুবিপ্রবি’র শিক্ষার্থীরা

ইবিতে জমিয়তে তালাবায়ে আরাবিয়ার ৯৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

পবিপ্রবি’র নতুন রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ ইকতিয়ার উদ্দিন

ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটিতে সোহরাওয়ার্দী কলেজের তিন শিক্ষার্থী

আদিবাসীদের উপর হা’ম’লার প্রতিবাদে ববি ছাত্রদলের বি’ক্ষোভ মিছিল

শেষ হলো লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরে সর্বাধিক বিক্রিত ছয়টি পণ্যের ট্রেনিং

ইবিতে কেন্দ্রীয় গবেষণাগার স্থাপনের দাবি বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির

গবেষণা উন্নয়নে নতুন অধ্যায়: বাকৃবিতে আধুনিক ফ্রিজার চালু