শনিবার, 14 ডিসেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

শহীদ বুদ্ধিজীবী দিবসে ইবি প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

প্রতিবেদক
আরিফ বিল্লাহ, ইবি প্রতিনিধি
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪ - ১২:৪৪ অপরাহ্ন

শহীদ বুদ্ধিজীবী দিবসে স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব। শনিবার (১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতিসৌধে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে সংগঠনটি।

 

এসময় সংগঠনটির সভাপতি মুনজুরুল ইসলাম নাহিদ ও সাধারণ সম্পাদক আজাহারুল ইসলামের নেতৃত্বে যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিব হোসেন রেদওয়ান, দপ্তর সম্পাদক নাজমুল হোসাইন, কোষাধ্যক্ষ আবির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুর আলমসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

 

এর আগে প্রশাসন ভবন চত্বরে বিশ্ববিদ্যালয় প্রশাসন জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করে। পতাকা উত্তোলন শেষে শোকর‌্যালি নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্মৃতিসৌধের গিয়ে সমবেত হয়। পরে শহিদ স্মৃতিসৌধে শহিদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

 

এসময় উপ-উপাচার্য ড. এম. এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, হল, সাংবাদিক সংগঠন, শিক্ষক ও কর্মকর্তা সংগঠন, ছাত্র সংগঠন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পর্যায়ক্রমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ছাতক ও জগন্নাথপুরে কাল বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

বিদ্রোহী হল প্রভোস্টের পদত‍্যাগ চেয়ে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা

নড়াইলের চিত্রা নদীর পাড়ে জমিদারদের রেখে যায়া বাঁধাঘাট আজও কালের সাক্ষী দাঁড়িয়ে আছে

কুড়িগ্রামে ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় আ. লীগের দুই নেতা গ্রেফতার

রফিনগরে ভাষা দিবস পালনে মুক্তিযোদ্ধাদের অনুপস্থিতি, উপেক্ষার কারণ কী?

শিক্ষার্থীদের ভাবনায় নতুন বছর

সৌদি আরবে প্রথমবারের মতো মদের অনুমোদন—শুধু বিদেশি পর্যটকদের জন্য

পেটের সমস্যায় বারবার ওষুধ নয়, ইসবগুলের ভুসিই হতে পারে সেরা বিকল্প

যবিপ্রবি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন

চার বছরে পা রাখল তিতুমীর কলেজে আইটি সোসাইটি