মঙ্গলবার, 26 নভেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে নোবিপ্রবিতে বিক্ষোভ

প্রতিবেদক
মোঃ শফিউল্লাহ্ , নোবিপ্রবি প্রতিনিধি
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ - ৯:৩৫ অপরাহ্ন

শ্রী শ্রী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে চট্টগ্রামে এক আইনজীবীকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার এলাকায় এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।

এ সময় তারা ‘ইসকন তুই জঙ্গী, ফ্যাসিবাদের সঙ্গী’, ‘ভারতীয় আগ্রাসন, রুখে দাও রুখে দাও’, ‘উগ্রবাদের আস্তানা এই বাংলায় হবে না’, ‘দিল্লী না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’ ইত্যাদি স্লোগান দেন।

বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, “ভারতে মুসলমানদের বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে। আর সেই নির্যাতন আমরা আজকে বাংলাদেশেও দেখতে পেয়েছি। তারা সংখ্যালঘুর ট্রাম্প কার্ড ব্যবহার করে উস্কানিতে দিচ্ছে। আমরা তাদের পাতানো ফাঁদে পা দিবো না। মুসলমানদের সবসময় ক্ষুন্ন করা হচ্ছে। আমরা আন্তর্জাতিকভাবে আমাদের অধিকার নিশ্চিত করবো। আমরা দ্রুত এ হত্যার সুষ্ঠু বিচার চাই।”

আরেক শিক্ষর্থী জিহাদুল ইসলাম বলেন, “ ২৪ এর গণঅভ্যুত্থান থেকে শুরু করে একটা গ্রুপ দিল্লীতে বসে আমাদের বিভাজন করার প্রেসক্রিপশন দিচ্ছেন। হারপিক মজুমদাহ সহ সকল খুনীরা বিশ্বের বিভিন্ন দেশে বসে জাতিকে উস্কায় দিচ্ছেন,  এই বাংলার মাটিতে আপনাদের বিচার হবে। ৯০ ভাগ মুসলমানদের দেশে সংখ্যালঘুদের আমরা সবসময় নিরাপত্তা দিয়ে আসছি। আজকে যারা সাইফুল ভাইকে হত্যা করেছে, তাদের সুষ্ঠু বিচারের আহবান করছি।

এর আগে, মঙ্গলবার বিকাল ৩টার দিকে চট্টগ্রাম আদালতের সামনে চিন্ময় প্রভুর সমর্থকদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

নাগেশ্বরীতে ইটভাটার দৌরাত্ম্য: শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে পরিবেশদূষণ, প্রশাসনের নীরবতা

যশোর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রাতব্যাপী সংঘর্ষের কারণ কী? ব্যখ্যা সংবাদ সম্মেলনে

নড়াইলে এক ব্যক্তিকে কুপিয়ে খুন 

পবিপ্রবিতে রিসার্চ ফেস্টিভ্যাল ২০২৫: গবেষণায় দীপ্তির নতুন আলো

পারভেজ হত্যার বিচারের দাবিতে বাকৃবিতে ছাত্রদলের মানববন্ধন

বানারীপাড়ায় ৯ম শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা; বাদ পরেছে উপজেলা আওয়ামী লীগ নেতার পুত্র

নাজমুল ইসলাম শাওনের লেখা হতাশার ছোবল

তজুমদ্দিনে বিধবাকে ধর্ষণ: গ্রেফতার দুই আওয়ামী কর্মী

মাঝে মাঝে মনে হয় আত্মহত্যা করে ফেলি: হাবিপ্রবির স্থাপত্য বিভাগের আত্মকথন

শরীরের দুর্বলতা কাটাতে গুরুত্বপূর্ণ উপাদান