শনিবার, 14 ডিসেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদের হাতে ক্ষমতা দিয়ে আমরা সরে যাবো : বেলাবতে পররাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক
পবিপ্রবি প্রতিনিধি
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪ - ৪:১৭ অপরাহ্ন

নরসিংদী প্রতিনিধির পাঠানো প্রতিবেদন:

একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদের হাতে ক্ষমতা দিয়ে আমরা সরে যাবো বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

শনিবার (১৪ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে বেলাব উপজেলার সকল কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।

সভার শুরুতে ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বাংলাদেশ ভারতের বর্তমান পরিস্থিতি বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা সব দেশের সাথে সু-সম্পর্ক রাখতে চাই সম্মানের ভিত্তিতে সমতার ভিত্তিতে। সেই লক্ষ্যেই এই সরকার কাজ করে যাচ্ছে। ভারতকে আমরা স্পষ্ট বার্তা দিয়েছি আমরা ভালো সম্পর্ক চাই তবে সেটা দুপক্ষেরই স্বার্থের ভিত্তিতে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল করিম এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সেতু বিভাগের সাবেক সচিব মোঃ জাহিদ হোসেন,এম আর ডি আই এর এ্যাডভাইজার মোঃ সাহিদ হোসেন , বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল(বিইপিআরসি) চেয়ারম্যান (সিনিয়র সচিব) মোহাম্মদ ওয়াহিদ হোসেন এনডিসি , বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক এয়ারকোমডর মোঃ খালিদ হোসেন, সহকারি পুলিশ সুপার(রায়পুরা সার্কেল) আফসান আল আলম, সহকারী কসিশনার(ভূমি) মোহাম্মদ নাজমুল হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক আহসান হাবীব বিপ্লব, সাবেক সভাপতি এড.অলিউর রহমান কাওসার’সহ প্রমুখ।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

বুটেক্সে দ্বিতীয়বারের মতো ন্যাশনাল টেক্সটাইল অলিম্পিয়াড অনুষ্ঠিত

নবীন শিক্ষার্থীদের বরণ: আলপনার সাজে পবিপ্রবির বিএ ও সিএসই অনুষদ

বাকৃবিতে ২৫ কর্মকর্তার বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ

ডিআইইউতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান

যশোরে ধর্ষণের অভিযোগে নাজনীন নাহার তিশার সংবাদ সম্মেলনে বাঁধনের বিরুদ্ধে প্রশাসনের সহযোগিতা দাবি

বিজ্ঞান একাডেমির স্বর্ণপদক পেলেন যবিপ্রবির অধ্যাপক ড. জাভেদ

নড়াইলে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিম গ্রেফতার

‘আমাদের দেশে ফসল উৎপাদনে সার ব্যবহারের প্রবণতা বেশি’ – বাকৃবির কৃষি অনুষদের ডিন

বুটেক্সের হলের সামনে অবৈধ পার্কিং: চলাচলে ভোগান্তি, নিরাপত্তার হুমকি

কুষ্টিয়া জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠন