শনিবার, 14 ডিসেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বশেফমুবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

প্রতিবেদক
মিরাজ হোসেন, জাবিপ্রবি প্রতিনিধি
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪ - ৫:২৫ অপরাহ্ন

যথাযোগ্য মর্যাদায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। 

শনিবার (১৪ ডিসেম্বর) সকালে জাতির সূর্যসন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে নির্মিত অস্থায়ী স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান দিবসটির কর্মসূচির উদ্বোধন করেন।

পরবর্তীতে মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন শ্রদ্ধা নিবেদন করেন। পরে একে একে শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থীবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে জাতির সূর্যসন্তানদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন। শ্রদ্ধা জানানো শেষে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

দিবসটিতে অন্যান্য কর্মসূচির মধ্যে ছিলো দিনব্যাপী কালো ব্যাজ ধারণ ও আলোচনা সভা। একাডেমিক ভবন চত্বরে আয়োজিত আলোচনা সভায় মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান প্রধান অতিথি হিসেবে বক্তৃতা প্রদান করেন। এ সময় তিনি বুদ্ধিজীবী দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন।

প্রধান আলোচক হিসেবে উপ-উপাচার্য  অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রেক্ষাপট ও বিভিন্ন ঘটনাক্রম তুলে ধরেন। আয়োজক কমিটির আহ্বায়ক প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ সাদীকুর রহমানের সভাপতিত্বে রেজিস্ট্রার মোহাম্মদ নূর হোসেন চৌধুরী শুভেচ্ছা বক্তব্য দেন। সবশেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. সাইফুল ইসলাম। এছাড়া অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান সঞ্চালনা করেন নূরুন্নাহার বেগম হলের প্রভোস্ট (ভারপ্রাপ্ত) ড. মৌসুমী আক্তার। 

এ কর্মসূচিগুলোতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, হল প্রভোস্ট, বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

কৃষি গুচ্ছের ১২৭ আসন শূন্য, অপেক্ষমান থেকে মেধাতালিকা প্রকাশ

গুচ্ছ ‘এ’ ইউনিট পরীক্ষা: অংশ নিচ্ছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা

বাকৃবিতে অস্তিত্বহীন প্রসেসিং প্ল্যান্ট বসিয়ে গবেষণা

ডিআইইউতে ছাত্রদলের নতুন নেতৃত্ব, শিক্ষার্থীদের কল্যাণের প্রতিশ্রুতি

বিশারকান্দিতে সিপার হাওলাদারের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

দূষণমুক্ত ন্যায্য নগর গঠনে নবায়নযোগ্য শক্তির ভূমিকা বিষয়ক পলিসি ডায়ালগ অনুষ্ঠিত

মালয়েশিয়ান ছাত্রীকে যৌন নিপীড়নের দায়ে বাকৃবির অধ্যাপক বরখাস্ত

পাঁচবিবি সীমান্তে মদ ও গরুর ভ্যাকসিন জব্দ

রমাদানের পর যদি ফিরে যান পুরনো অভ্যাসে, তবে রমাদান আপনাকে বদলালো কোথায়?

নানা আয়োজনে বুটেক্সে বিজয় দিবস পালিত