শনিবার, 28 ডিসেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

মানবতার সেবায় বাকৃবির রোটার‍্যাক্ট ক্লাব: ১০০ শীতার্ত পেল শীতবস্ত্র

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪ - ১১:১১ অপরাহ্ন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) রোটার‍্যাক্ট ক্লাব প্রতি বছরের মতো এবারও শীতার্তদের জন্য শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে। 

শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের গ্যালারিতে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ বছর ১০০ জন শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

রোটার‍্যাক্ট ক্লাবের সভাপতি রোটা. আফরিনা রওশন দিপ্তীর সভাপতিত্বে এবং রোটা. আসিফ মাহমুদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. আবুল মঞ্জুর খানসহ ক্লাবের অন্যান্য সদস্যরা। উপস্থিত অতিথিরা শীতার্তদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগের প্রশংসা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ড. মো. শহীদুল হক বলেন, “বিজয়ের মাসে ক্লাবের এই ধরনের মানবিক উদ্যোগকে আমি স্বাগত জানাই। অপ্রয়োজনীয় খাতে অর্থ অপচয় না করে পড়াশোনার পাশাপাশি মানবিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার জন্য সবাইকে আহ্বান জানাই।”

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ডিআইইউতে শিক্ষার্থীর মৃত্যু: নিরাপত্তা দাবিতে স্মারকলিপি

বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে যবিপ্রবিতে সায়েন্টিফিক পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা

চরাঞ্চলের নারীদের উন্নয়নে নারীদের প্রত্যককে উদ্যোক্তা হয়ে উঠতে হবে: ফারুক ই আজম

নড়াইলে সেনা-পুলিশের অভিযানে পিস্তল ও দেশীয় অস্ত্র তিনজন গ্রেফতার 

জাবিপ্রবির ক্রীড়া দপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক হলেন নাজমুল হুদা

৭ দফা দাবিতে তিতুমীর ঐক্যের আমরণ অনশন

তারেক-ইউনূস এর ঐতিহাসিক বৈঠক, ষড়যন্ত্রকারীদের গেম ওভার: শফিকুল আলম

দুর্গাপুরে গাঁজাসহ আটক ৩

অনৈতিকতা রুখতে ডিআইইউ ভিসির কঠোর বার্তা

শিক্ষা মন্ত্রণালয়ে যাচ্ছেন তিতুমীর বিশ্ববিদ্যালয়ের দাবিতে দশ সদস্যের টিম