মঙ্গলবার, 31 ডিসেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

গবেষণা উন্নয়নে নতুন অধ্যায়: বাকৃবিতে আধুনিক ফ্রিজার চালু

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪ - ৭:১৭ অপরাহ্ন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় মুহাম্মদ হোসেন কেন্দ্রীয় গবেষণাগারে দুটি “মাইনাস ৮৬ ডিগ্রি সেলসিয়াস ফ্রিজার” স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে এই ফ্রিজিং ইউনিটের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাকৃবির মুহাম্মদ হোসেন কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক অধ্যাপক ড. মো. আমির হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, বাউরেসের পরিচালক অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার, সোনালী দলের সভাপতি অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক, কেন্দ্রীয় গবেষণাগারের সহযোগী পরিচালক অধ্যাপক ড. মো. মাহমুদুল আলম, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবির, এবং টেকনোওয়ার্থের সেলস ম্যানেজার কৃষিবিদ লুৎফর রহমান। এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

জানা গেছে, ফ্রিজার ইউনিটটি চালু হওয়ায় বাকৃবির শিক্ষক, গবেষক এবং শিক্ষার্থীরা তাদের প্রয়োজনীয় গবেষণা নমুনা -৪০° সেলসিয়াস থেকে -৮৬° সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করার সুযোগ পাবেন। তবে, এ সুবিধা ব্যবহার করতে হলে কর্তৃপক্ষ নির্ধারিত সেবা ফি দিতে হবে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

শীতকালীন ছুটি শেষে আজ খুলছে ববি

যশোরে বোমা বিস্ফোরণে আহত তিন শিশুর মধ্যে খাদিজার মৃত্যু

শীতের প্রকোপ: কুড়িগ্রামে অসহায় কৃষক সমাজ

ধানসিঁড়ি ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতি শুধুমাত্র একটি সংগঠন নয়, এটি আমাদের পরিবার

শিক্ষকদের আন্দোলনে পুলিশি হামলার প্রতিবাদে ববিতে বিক্ষোভ

হাবিপ্রবিতে এক্টিভেশন প্রোগ্রাম ফর ডিজিটাল স্কিলস ফর স্টুডেন্টস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

শেকৃবি ছাত্র শিবিরের নবীন বরণ ও ইফতার মাহফিলের আয়োজন

জুলাই গণঅভ্যুত্থানে জড়িতদের বিচারের দাবিতে ইবি ছাত্রদলের প্রতিবাদ সমাবেশ

দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে গাজাবাসীর প্রতি সংহতি সমাবেশের ডাক রাবি প্রশাসনের

বাকৃবির ভেটেরিনারি অনুষদের উদ্যোগে প্রথমবারের মতো দুগ্ধ দিবস পালিত