বৃহস্পতিবার, 2 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

রাবিতে বহিরাগত প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ, শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীদের পরিচয়পত্র বাধ্যতামূলক

মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
বৃহস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫ - ৭:৩৫ অপরাহ্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে বহিরাগতদের বিনা অনুমতিতে প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইন-শৃঙ্খলার সুষ্ঠু ব্যবস্থাপনা ও শিক্ষার সার্বিক পরিবেশ সমুন্নত রাখার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের বিনা অনুমতিতে প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ করা হলো এবং বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে নিজ নিজ পরিচয়পত্র সার্বক্ষণিক সঙ্গে রাখার নির্দেশ দেয়া হলো।
এবিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান বলেন, গতদিনের বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঘটনার পরেই মূলত আমরা সিদ্ধান্ত নিয়েছি ক্যাম্পাসে আর কোনো বহিরাগত প্রবেশ ও অবস্থান করতে পারবে না। আজ থেকে সম্পূর্ণরুপে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হলো। পরবর্তীতে কোনো বহিরাগতদের পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও তিনি শিক্ষার্থীদের সাথে নিজ নিজ আইডি কার্ড সাথে রাখার আহবান জানান।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

পাবিপ্রবি শাখার গ্রীন ভয়েসের নবীন বরণ অনুষ্ঠিত

ত্রিপক্ষীয় জোট গঠন করবে বাংলাদেশ, চীন ও পাকিস্তান

পোরশায় নোনাহার গ্রামে ম্যাংগো রিসোর্ট কুঁড়েঘর নির্মাণ

জুলাই স্মৃতি স্তম্ভ হচ্ছে রাজশাহীতে

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ডি ইউনিটের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

অফিসে না এসেও পদ টিকিয়ে রেখেছেন চেয়ারম্যান, সেবা বঞ্চিত সাধারণ জনগণ

পলাতক শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের ব্যাপারে উদাসীন রুয়েট প্রশাসন

নাগেশ্বরীতে বিদ্যুৎ গ্রিড নির্মাণের প্রয়োজনীয়তা: লোডশেডিং কমানোর উপায়।

ইবিতে ক্লাসরুম নিয়ে টালবাহানা করায় শারীরিক শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের মানববন্ধন

খুবির সি ও ডি ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন