শুক্রবার, 3 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

চট্টগ্রামে বিএনপি নেতাকে ডেকে নিয়ে হত্যা

প্রতিবেদক
চট্টগ্রাম জেলা প্রতিনিধি
শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫ - ১১:৪৭ পূর্বাহ্ন

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে মীর আরমান হোসেন (৪৮) নামের এক যুবককে ফোন করে ডেকে নিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (০২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর ছিন্নমূল বস্তি এলাকায় এ ঘটনা ঘটে। 
নিহত আরমান সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং চট্টগ্রাম মহানগর ছিন্নমূল বস্তিবাসী সমন্বয় পরিষদের যুগ্ম সম্পাদক।
জানা গেছে, সন্ধ্যায় মীর আরমানের মোবাইলে একটি কল আসে। এরপর বাসা থেকে বের হলে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে পেটে ছুরিকাঘাতে হত্যা করে ফেলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, মীর আরমান হোসেনকে কে বা কারা ছুরিকাঘাতে হত্যা করেছে। এ ব্যাপারে আমরা আইনগত পদক্ষেপ নিচ্ছি।
মীর আরমান চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মীর মোতাহের হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে জঙ্গল সলিমপুর ছিন্নমূল বস্তি এলাকায় থাকতেন।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

সরকারের সাথে সংঘাতে গিয়ে বিএনপির লাভ হবেনা-বেগম জিয়া

বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় ফুলবাড়ীতে ইফতার বিতরণ

বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের প্রথম ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধন

উদ্বোধিত হলো বুটেক্সের নবনির্মিত ক্যান্টিন

পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে উন্মোচিত বিজয় ২৪ চত্বর

কুবির সাবেক শিক্ষার্থীর বিরুদ্ধে শিক্ষককে প্রাণ নাশের হুমকির অভিযোগ

পাবিপ্রবির ছাত্রলীগ নেতা আটক বিকেলে ঘুরতে গিয়ে

চট্টগ্রাম আদালতে চুরি হওয়া নথি মিলল ভাঙারির দোকানে

রূপগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা ও অস্ত্র আটক।