শনিবার, 4 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

রাবির ‘বি’ ইউনিটে ভর্তি পরীক্ষার মানবন্টনে পরিবর্তন

মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
শনিবার, ৪ জানুয়ারি ২০২৫ - ১:০৮ পূর্বাহ্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আগামী এপ্রিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। এবছর ‘বি’ ইউনিটের বাণিজ্য ও অবাণিজ্য (বিজ্ঞান ও মানবিক) উভয় শাখায় মানবণ্টনে পরিবর্তন এনেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এ বছর বাণিজ্য শাখায় থাকছে ফাইন্যান্স, ব্যাংকিং ও বিমা অথবা উৎপাদন ও বিপণনের ওপর ১৫ নম্বরের প্রশ্ন; যা গত বছর ছিল না। এছাড়া নম্বরের হেরফের করা হয়েছে কয়েকটি জায়গায়।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে।
‘বি’ ইউনিট মূলত বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য হলেও অ-বাণিজ্য (বিজ্ঞান ও মানবিক) বিভাগের শিক্ষার্থীরাও এই ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে পারবে। বাণিজ্য ও অ-বাণিজ্য গ্রুপের শিক্ষার্থীদের ভিন্ন ভিন্ন বিষয়সমূহের ওপর ভর্তি পরীক্ষায় প্রশ্ন করা হবে।
এ বছর বাণিজ্য গ্রুপে বাংলায় ১০ মার্কসের ওপর পরীক্ষা নেওয়া হবে; যা গত বছরে ছিল ১৫, ইংরেজিতে গত বছরের ন্যায় ২৫ মার্কসের ওপর পরীক্ষা নেওয়া হবে। ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার ওপর ২৫, যা গত বছরে ছিল ৩০ এবং হিসাববিজ্ঞানের ওপর ২৫ মার্কসের ওপর পরীক্ষা নেওয়া হবে; যা গত বছরে ছিল ৩০।
অ-বাণিজ্য গ্রুপের জন্য থাকবে (ক) বাংলায় ১০; যা গত বছরে ছিল ১৫, (খ) ইংরেজি-২৫(গ) সাধারণ জ্ঞান (সাধারণ গণিত, অ্যাপটিচুড টেস্ট, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি)- ৫০ নম্বর; যা গত বছরে ছিল ৪৫ এবং আইসিটি-১৫ নম্বর।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে অভিনব কায়দায়১০ লক্ষ টাকা ছিনতাই 

বুটেক্সে ফরম পূরণে ভোগান্তি, নেই প্রশাসনের সদিচ্ছা

আন্তর্জাতিক মানের শিক্ষাপ্রতিষ্ঠান গড়ার প্রত্যয় ডিআইইউ উপাচার্যের

তদন্ত কমিশনের বিচার কার্যকাল বিলম্ব হওয়ায় বাকৃবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চলতি হজে সৌদি আরবে ৩৬ বাংলাদেশির মৃত্যু

পাল্টা হামলায় বিপর্যস্ত ইসরায়েল, পুতিনের সমর্থন চায় নেতানিয়াহু

পবিপ্রবি এএনএসভিএম অনুষদের শিক্ষার্থীদের উপবৃত্তি পেতে ভোগান্তি

নড়াইলে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু 

ময়মনসিংহে র‌্যাবের অভিযানে মিয়ানমারের আরসার চার সদস্য আটক

ময়মনসিংহ মৃতঞ্জয় স্কুল স্বপ্ন দেখছে আবার নতুন করে