বৃহস্পতিবার, 9 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

রাবিতে শিক্ষার্থীদের সমস্যা নিরসনে মতবিনিময় সভা

মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫ - ৯:০১ অপরাহ্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা চিহ্নিত ও সেসব সমাধানের জন্য উদ্যোগ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাউউদ্দীন আহমদ সিনেট ভবনে কলা ও বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত বিভাগ এবং ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট ও শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব ।
মতবিনিময়কালে উপাচার্য উপস্থিত শিক্ষার্থীদের কথা মনোযোগ দিয়ে শোনেন ও নোট নেন। তিনি বলেন, “মতবিনিময়ে উত্থাপিত সমস্যা ও পরামর্শ যাচাই-বাছাই করে যথাযথ প্রক্রিয়ায় সমাধান করা হবে”।
এই মতবিনিময়ে সংশ্লিষ্ট বিভাগ ও ইনস্টিটিউটের পাঁচজন করে প্রায় ১৫০ জন শ্রেণি প্রতিনিধিসহ বিশিষ্ট শিক্ষার্থী অংশ নেয়।
ধারাবাহিক মতবিনিময়ের পরবর্তী পর্যায়ে ১২ জানুয়ারি সামাজিক বিজ্ঞান, আইন, চারুকলা ও প্রকৌশল অনুষদভুক্ত বিভাগসমূহ; ১৩ জানুয়ারি বিজ্ঞান, জীববিজ্ঞান, ভূবিজ্ঞান, কৃষি, ফিশারীজ, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সস অনুষদভুক্ত বিভাগসমূহের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হবে।
মতবিনিময়ে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান। অন্যদের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

শান্তিগঞ্জে শিক্ষাবিদ মো. আব্দুর রউফ স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

নাগেশ্বরীতে মাদক নির্মূল ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিশাল মানববন্ধন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মবার্ষিকী পালিত

ছাত্রলীগে পদ থাকার সংশ্লিষ্টতায় ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ডিআইইউতেও ১ জনকে অব্যাহতি

রাবিতে প্রশাসনের উদ্যোগে সপ্তাহব্যাপী ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান

শেকৃবিতে আন্ত:সেমিস্টার ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

সোনালী ব্যাংকে কর্মরত সাবেক শিক্ষার্থীদের নিয়ে রাবিতে মিলনমেলা

বাকৃবির ছয় স্থাপনার নাম পরিবর্তন

যবিপ্রবির ৩২৫ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

হাবিপ্রবিতে পাঠকবন্ধুর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন