শনিবার, 11 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

হাবিপ্রবি ছায়া জাতিসংঘের নেতৃত্বে ফাহিম-নাবিলা

প্রতিবেদক
কামরুল হাসান, হাবিপ্রবি প্রতিনিধি
শনিবার, ১১ জানুয়ারি ২০২৫ - ১১:২৩ পূর্বাহ্ন

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ছায়া জাতিসংঘের (এইচএসটিএইমুনা) নতুন কার্যনির্বাহী কমিটি ২০২৪-২৫ এর সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফাহিম আল মাহমুদ ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সালমা নাবিলা।

শনিবার (১১ জানুয়ারি) সংগঠনটির বিদায়ী সভাপতি সাদমান সাকিব ও সাধারণ সম্পাদক শাকিল আহমেদ স্বাক্ষরিত একটি এক বিজ্ঞপ্তিতে ৮ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন – সহ-সভাপতি পদে নুহাশ আলী অর্ণব এবং ইশরাত ফারজানা আরশি, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নুসরাত জাহান ও ইকরামুল হাসান তুর্য, সাংগঠনিক সম্পাদক পদে ফারিশতা তাসনিম ও টিএম সিয়াম সারোয়ার জীম।

সভাপতি ফাহিম আল মাহমুদ বলেন, আমি আশা করছি আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথ পালনের মাধ্যমে সংগঠনের উন্নয়ন ও এর সদস্যের সারাদেশে নিজেদের দক্ষতার পরিচয় দিয়ে হাবিপ্রবি ছায়া জাতিসংঘ সংস্থা তথা হাবিপ্রবির প্রতিনিধিত্ব করা নিশ্চিত করতে চাই। আমরা আরো নিশ্চিত করতে চাই যে প্রত্যেক সদস্য তাদের নিজ নিজ ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন এবং লিডারশীপের প্রয়োজনীয় দক্ষতা এবং গুণাবলী অর্জন করবে।

উল্লেখ্য, হাবিপ্রবি ছায়া জাতিসংঘ সংগঠন (এইচএসটিউমুনা) ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই জাতিসংঘের অনুকরণের মাধ্যমে তরুণদের মাঝে বৈচিত্র্য, বিশ্বায়ন এবং নেতৃত্ব দানের মাধ্যমে আজকের বিশ্বকে উন্নত বিশ্বে পরিণত করার জন্য উপযুক্ত পরিবেশ তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে সংগঠনটি। এইচএসটিউমুনা বাংলাদেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছায়া জাতিসংঘ অনুশীলনের অন্যতম একটি নাম। উত্তরবঙ্গের ছায়া জাতিসংঘের পথিকৃৎ এই সংগঠনটি। এখন পর্যন্ত বৃহৎ পরিসরে ২০১৮ সালে রিজিওনাল সামিট, ২০১৯ এবং ২০২২ সালে আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলনের আয়োজন করেছে এইচএসটিউমুনা। যাতে অংশগ্রহণ করেছে দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত