শনিবার, 11 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ভোলা জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি সিফাত ও সাধারণ সম্পাদক শামীম

প্রতিবেদক
আরিফ বিল্লাহ, ইবি প্রতিনিধি
শনিবার, ১১ জানুয়ারি ২০২৫ - ৯:৪০ অপরাহ্ন

ভোলা জেলা ছাত্রকল্যাণ সমিতি ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২৫ সেশনের সভাপতি মনোনীত হয়েছেন বিন ইয়ামিন সিফাত ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন মোঃ শামীম 

 

 শনিবার (১১ জানুয়ারী ) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠের প্রাঙ্গণে সংঠনটির নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান শেষে ৫ সদস্যের এই কমিটি গঠন করা হয়।

সভাপতি পদে মনোনীত হওয়া বিন ইয়ামিন সিফাত মার্কেটিং বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হওয়া মোঃ শামীম আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী। এছাড়া কমিটির অন্যান্য মনোনীত সদস্যরা হলেন সহ-সভাপতি দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী মোহাম্মদ আল-আমিন ও মোহাম্মদ আরিফ জুমান। সাংগঠনিক সম্পাদক ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী আশরাফুল ইসলাম রাসেল 

 

অনষ্ঠানে সৈয়দ ওসমান বিন হাসনাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক ও সাবেক সহকারী প্রক্টর মোঃ নাসির মিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জুবায়ের আহমেদ।

 

নব মনোনীত সভাপতি বিন ইয়ামিন সিফাত বলেন, “ভোলা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতির দায়িত্ব পাওয়া আমার জন্য একটা বড় সুযোগ। আমি দ্বীপজেলা ভোলার শিক্ষার্থীদের উন্নয়নে কাজ করতে এবং তাদের মধ্যে একতা ও সহযোগিতার মনোভাব গড়ে তুলতে চেষ্টা করবো। সংগঠনের কার্যক্রমকে আরও কার্যকর ও অর্থবহ করতে শিক্ষা, সংস্কৃতি এবং মানবিক উন্নয়নের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করব।

 

সাধারণ সম্পাদক মোঃ শামীম বলেন, “আমাকে ভোলা জেলা ছাত্রকল্যাণ সমিতির সেক্রেটারি নির্বাচিত করায় আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সমিতির সকল সদস্যকে, যারা আমার উপর আস্থা রেখেছেন। আমাদের লক্ষ্য ভোলা জেলা থেকে আগত শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা এবং সমিতিকে আরো এগিয়ে নিয়ে যাওয়া। সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করছি।”

প্রসঙ্গত, ভোলা জেলা ছাত্রকল্যাণ সমিতি হলো ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ভোলা জেলার সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে গঠিত একটি বৃহত্তম সংগঠন। এটি ভোলা থেকে ইবিতে পড়তে আসা শিক্ষার্থীদের জন্য কল্যাণমূলক কাজ ও পারস্পরিক সৌহার্দ্যের বন্ধন দৃঢ় করার উদ্দেশ্যে গঠিত হয়েছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

সাতকানিয়ায় ডাকাতির গুজব ছড়িয়ে আওয়ামীলীগ নেতার হামলা, নিহত ২ জামাত কর্মী

বাগমারায় টিউবওয়েল থেকে বাহির হচ্ছে গ্যাস

ইবিতে গ্রীন ভয়েস কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল

ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে শেকৃবি তে বিক্ষোভ মিছিল

ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে শেকৃবি তে বিক্ষোভ মিছিল

বশেফমুবিপ্রবির বাসের স্টাফকে মারধর, সড়ক অবরোধ ও আটক- ৩ জন

খেজুরের গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছে সিরাজগঞ্জের গাছিরা

সুইস ব্যাংকে বাংলাদেশিদের গোপন সম্পদ, ২০২৪ সালে বেড়েছে ৩ গুন

গাইবান্ধা জেলা পরিষদের এডিপি প্রকল্পে পলাশবাড়ীতে ব্যাপক অনিয়মের অভিযোগ

রাজশাহীর উন্নয়নকাজ বন্ধ রাখার সিদ্ধান্ত ঠিকাদারদের

ইবিতে বরিশাল বিভাগ ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায় সংবর্ধনা