সোমবার, 13 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ভারতে চিকিৎসার জন্য যাওয়ার পথে ইডেন কলেজের হত্যা মামলার ছাত্রলীগ নেত্রী ও তার ভাই বেনাপোলে আটক

প্রতিবেদক
এস হাসমী সাজু যশোর প্রতিনিধি
সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫ - ১০:২৩ অপরাহ্ন

পাসপোর্টের মাধ্যমে চিকিৎসার জন্য ভারতে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশনে আটক হয়েছেন হত্যা মামলার আসামী ও ঢাকার ইডেন কলেজের ছাত্রলীগ নেত্রী সুস্মিতা পান্ডে ও তার ছোট ভাই সত্যজিত পান্ডে। সোমবার বিকেলে বেনাপোল ইমিগ্রেশন ভবন থেকে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে সন্ধ্যা ৬টার দিকে পোর্ট থানায় হস্থান্তর করা হয়েছে।

ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক ইব্রাহিম আহম্মেদ জানান, মাগুরা জেলা সদরের স্বপন পান্ডের মেয়ে ও ছেলে সোমবার বিকালে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারতে প্রবেশকালে সন্দেহজনক হিসাবে তাদের আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ করলে ঢাকার নিউ মার্কেট এলাকার একটি হত্যা মামলার আসামি হিসাবে স্বীকার করেন সুস্মিতা। তিনি ঢাকা ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

আটককৃতরা মাগুরার সাতদোহা এলাকার স্বপন পান্ডের মেয়ে সুস্মিতা ও সত্যজিত পান্ডে। তাদের কে আটক করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, ঢাকা ইডেন কলেজ শাখার ছাত্রলীগ নেত্রী সুস্মিতা এবং তার ছোট ভাই সত্যজিত পান্ডে ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশন তাদের আটক করে আমার অধিন্যাস্ত পোর্ট থানায় হস্থান্তর করেছে। এখান থেকে তাদেরকে ঢাকার নিউ মার্কেট থানা হেফাজতে হস্থান্তর করা হবে বলে তিনি জানান।

সর্বশেষ - বিশেষ সংবাদ