সোমবার, 13 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

মঙ্গলবার নারায়ণগঞ্জে আসছেন হাসনাত ও সামান্থা

প্রতিবেদক
মোঃ তুষার খান, সিদ্ধিরগঞ্জ উপজেলা প্রতিনিধি
সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫ - ১০:২৫ অপরাহ্ন

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্থা শারমিন মঙ্গলবার (১৪ জানুয়ারি) নারায়ণগঞ্জে আসছেন। তারা জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করবেন।

কর্মসূচি অনুযায়ী, সকাল ১০টায় নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হবে গণসংযোগ এবং পথসভা কার্যক্রম। এরপর, বেলা সাড়ে ১১টায় আদমজী সড়ক ধরে শোভাযাত্রা করা হবে এবং সিদ্ধিরগঞ্জ চিটাগাং রোডে পথসভা ও গণসংযোগ করা হবে। সর্বশেষ, সোনারগাঁও উপজেলার কাঁচপুরে পথসভা ও গণসংযোগের মাধ্যমে তাদের কর্মসূচি শেষ হবে।

কর্মসূচিতে হাসনাত আবদুল্লাহ ও সামান্থা শারমিনসহ দুই সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য শওকত আলী। তারা জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে ঐক্যবদ্ধভাবে জনসচেতনতা বাড়ানোর জন্য এই কর্মসূচি পরিচালনা করছেন।

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দ এই কর্মসূচিকে সফল করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন বলে জানান শওকত।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

বরেন্দ্র অঞ্চলে ছাগল পালন করে সাবলম্বী

রাবিতে শীতার্তদের মাঝে গ্ৰীণ ভয়েসের কম্বল বিতরণ

যশোরের শীর্ষ সন্ত্রাসী ভাইপো রাকিবকে হত্যা চেষ্টার ঘটনায় আটজনের বিরুদ্ধে মামলা

রাবি ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হচ্ছে কাল

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে “Ratio et Oratio” শীর্ষক বিশেষ মুটিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

বেরোবির এমআইএস বিভাগে সিভি রাইটিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ফুলবাড়ী সাব-রেজিস্টার অফিসের দুর্নীতির বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্রদের অভিযোগ দায়ের

চুরির টাকা উদ্ধার করলো পুলিশ

তাড়াশে দেশিগ্রামে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

এতিমদের মাঝে পাবিপ্রবির আগামীর সূর্যের ইফতার বিতরণ