মঙ্গলবার, 14 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বিএনপি ও যুবদল সংঘর্ষ, নিহত ১, আহত ৫

প্রতিবেদক
চট্টগ্রাম জেলা প্রতিনিধি
মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫ - ১১:৪৪ পূর্বাহ্ন

চট্টগ্রামের মীরসরাইয়ে বাণিজ্য মেলায় বিএনপি-যুবদল নেতাদের মধ্যে কথা কাটাকাটির জেরে জাহেদ হোসেন মুন্না (২০) নামের ১ জন নিহত হয়। নিহত মুন্না যুবদলের এক কর্মী।  ঘটনায় আহত হয়েছে আরো ৫ জন।
সোমবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মীরসরাই পৌর সদরে এ ঘটনা ঘটে। নিহত মুন্না মীরসরাই পৌরসভার ৬নং ওয়ার্ডের গোভনীয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। আহতদের মধ্যে শাকিল নামের একজনের অবস্থা আশঙ্কাজনক।
জানা যায়, সোমবার সন্ধ্যার পরে মীরসরাই স্টেডিয়ামে বাণিজ্য মেলায় মীরসরাই পৌরসভা বিএনপির সদস্য সচিব জাহিদ হুসাইনের অনুসারীদের সাথে মীরসরাই পৌরসভা যুবদলের আহবায়ক কামরুল হাসানের অনুসারীদের কথা-কাটাকাটি হয়।পরে জাহিদ হুসাইনের অনুসারীদের হামলায় আহত হয় কামরুল হাসানের এক কর্মী। পরবর্তীতে মেলা থেকে বের হয়ে রাত ১০ টার দিকে কামরুলের অনুসারীরা জাহিদ হুসাইনের বাড়িতে এবং তার অনুসারীদের উপর হামলা চালায়।
পরে স্থানীয়রা উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল, গতকালকে কথাকাটাকাটি জেরে এক যুবক নিহত হয়। তিনি সংশ্লিষ্টদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ভূরুঙ্গামারীতে ট্রাক-অটোর সংঘর্ষে বাবা-মেয়ের আনন্দভ্রমণ পরিণত হলো মৃত্যু মিছিলে: নিহত ২, আহত ৩

রুপগন্জে ঢাকা-সিলেট মহাসড়কের ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় জামাত আমিরের শোক

পোরশায় ইসলামী আন্দোলনের সংসদ সদস্য প্রার্থী বাছাই এর লক্ষ্যে মতামত গ্রহণ অনুষ্ঠান

পবিপ্রবিতে জিএসটি গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রাবিতে বহিরাগত প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ, শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীদের পরিচয়পত্র বাধ্যতামূলক

হাবিপ্রবির একাডেমিক কাউন্সিল এজেন্ডায় জায়গা পায়নি শিক্ষার্থীদের সমস্যাগুলো

যশোরে দু’মামলায় জামিন পেলেন জেলা আ’লীগের সভাপতি মিলন

যশোরে সাবেক এমপি শাহীন চাকলাদারসহ ৪ জনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা

সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে হাবিপ্রবিতে বিক্ষোভ মিছিল