বুধবার, 15 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বাকৃবিতে এএফটি প্রজেক্ট প্রপোজাল রচনা কর্মশালার উদ্বোধন

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫ - ৭:৫২ অপরাহ্ন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে শিক্ষকদের জন্য “রাইটিং এএফটি সাব-প্রজেক্ট প্রপোজাল” শীর্ষক  কর্মশালার উদ্বোধন অনু্ষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের কনফারেন্স রুমে ওই কর্মশালার উদ্বোধন অনু্ষ্ঠিত হয়।

আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকারের সভাপতিত্বে এবং অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মুরাদ আহমেদ ফারুখের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি.এম. মুজিবর রহমান, মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার এবং ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপক ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর এটিএফ ম্যানেজমেন্টের উইং ম্যানেজার ও বাকৃবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. মোজাহার আলী। এসময় ড. মো. মোজাহার আলী প্রকল্প প্রস্তাবনা লিখা এবং তথ্য উপস্থাপনার বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন।

উল্লেখ্য, ওই কর্মশালায় ২টি সেশনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সর্বমোট ১০০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

পলাশবাড়ী পৌরসভায় উন্নয়নের নামে অপরিকল্পিত ড্রেনেজ নির্মাণ, পানি প্রবাহে বিঘ্ন

দিরাই পৌর ছাত্রদলের ৯টি ওয়ার্ডে আলোচনা সভার ঘোষণা

লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানল: ধ্বংস ১,৫০০ বাড়ি, ১ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত

ব্রহ্মপুত্র তীরে অষ্টমী স্নান ও গঙ্গাপূজা: কচাকাটায় হাজারো পুণ্যার্থীর সমাগম

যবিপ্রবিতে এয়ারটেলের কনসার্টে অবাধে মাদক সেবন, বহিরাগতদের দৌরাত্ম্য

নিজ অফিসে বাকৃবি কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

গবিতে সমাবর্তন ২৪ ফেব্রুয়ার, পুনরায় রেজিষ্ট্রেশন চালু

শেকৃবিতে চলছে শিবিরের দুদিন ব্যাপি প্রকাশনা উৎসব

নাগেশ্বরীতে জাতীয়তাবাদী শ্রমিক দলের আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সরস্বতী পূজা উদযাপন