বুধবার, 15 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

শেকৃবিতে সমন্বিত আগাছা ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বুলেটিন বার্তা ডেস্ক:
বুলেটিন বার্তা ডেস্ক:
বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫ - ৯:০৭ অপরাহ্ন

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) সমন্বিত  আগাছা ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণটি উপাচার্যের কনফারেন্স রুমে ১৫ জানুয়ারি বুধবার দুপুর দেড়টায় শুরু হয়।

সাউরেস’র পরিচালক অধ্যাপক ড. এফ এম আমিনুজ্জামান কর্তৃক স্বাগত বক্তব্য প্রদানের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এতে শেকৃবি’র পাঠদান ও গবেষণা সম্পর্কিত বিভিন্ন সুযোগ সুবিধা তুলে ধরা হয়। অনুষ্ঠানের মূল পর্বে অস্ট্রেলিয়ার চার্লস স্টুয়ার্ট বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. ডেডরী লেমেরলী, ড. হেন উয়েন উ, ড. রেজয়ান উ এবং ড. মোঃ আসাদুজ্জামান সমন্বিত আগাছা ব্যবস্থাপনার নানা দিক তুলে ধরেন।

 

এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শেকৃবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রাশেদুল ইসলাম, শেকৃবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহা: আশাবুল হক, প্রক্টর অধ্যাপক ড. মোঃ আরফান আলী, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মোঃ রজ্জব আলী ও আইসিটি পরিচালক অধ্যাপক ড. জামিলুর রহমান।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

যথাযথ মর্যাদায় বাকৃবিতে উদযাপিত হলো ‘ময়মনসিংহ মুক্ত দিবস’

ফুলবাড়িতে শিক্ষা প্রতিষ্ঠানের পাশের অবৈধ ইটভাটা বন্ধ করল প্রশাসন

১৬ মে পর্যন্ত গুচ্ছ ফল নিরীক্ষার আবেদন চলবে

ডিআইইউডিএসের বর্ণাঢ্য ইফতার ও সম্প্রীতি সভা, বিতর্ক কর্মশালায় তারুণ্যের উচ্ছ্বাস

প্রথমবারের মত সিমাগো র‍্যাংকিংয়ে দেশের শীর্ষ ১২তম বিশ্ববিদ্যালয় পাবিপ্রবি

খুবিতে ২ কোটি ৫ লাখ টাকা গবেষণা অনুদানের চেক বিতরণ

ক্যালিগ্রাফিতে মুগ্ধতা ছড়াচ্ছে হাবিপ্রবি শিক্ষার্থী কামরুল

নড়াইলে ফুল ব্যবসায়ীকে অপহরণ করে ২ লক্ষ টাকা মুক্তিপণ আদায়ের চেষ্টাকালে ৩ জন গ্রেফতার 

শিক্ষক-কর্মচারী সমন্বয় পরিষদের উদ্যোগে নাগেশ্বরীতে দোয়া ও ইফতার মাহফিল

ট্রেনের টিটিই কর্তৃক ববি শিক্ষক-শিক্ষার্থীদের হেনস্তার ঘটনায় প্রতিবাদ