বৃহস্পতিবার, 16 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে স্কুল শিক্ষার্থীদের সাথে হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের সচেতনতামূলক অনুষ্ঠান 

প্রতিবেদক
মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫ - ১২:৩৮ পূর্বাহ্ন

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে স্কুল শিক্ষার্থীদের সাথে হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের সচেতনতামূলক অনুষ্ঠান
অদ্য ১৫ ই জানুয়ারি সকালে হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়ন এর উদ্যোগে তারাগঞ্জ হাইওয়ে থানা এলাকায় ফাজিলপুর  দ্বিমুখী  উচ্চ বিদ্যালয় এর ছাত্র-ছাত্রীদের নিয়ে ” রোড সেফটি এবং ট্রাফিক আইন ‘ সংক্রান্তে একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে প্রজেক্টর এর মাধ্যমে  পাওয়ারপয়েন্ট উপস্থাপনা করেন হাইওয়ে  পুলিশ রংপুর রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে তিনি দেখান যে সড়ক দুর্ঘটনায় প্রতিবছর বাংলাদেশে গড়ে সাড়ে সাত হাজার থেকে আট হাজার লোক মারা যায়। দুর্ঘটনায় মারা যাওয়া ব্যক্তিদের একটি বড় অংশ শিক্ষার্থী। তিনি বলেন যে সড়ক দুর্ঘটনার একটি বড় কারণ হচ্ছে গাড়ির চালকদের যথাযথভাবে ট্রাফিক আইন না মানা এবং রাস্তা পারাপার সহ বিভিন্ন ক্ষেত্রে শিক্ষার্থী এবং পথচারীদের অসচেতনতা।
 তিনি শিক্ষার্থীদের সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতন হওয়ার আহবান জানান। তরুণ শিক্ষার্থীদের ড্রাইভিং লাইসেন্স না থাকলে এবং ১৮ বছর না হলে মোটরসাইকেল চালনা থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি আরো বলেন দুর্ঘটনা প্রতিরোধে হাইওয়ে পুলিশ মহাসড়কের তৎপর আছে। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না এ কথাটি মনে রেখে তিনি স্কুলের শিশুদেরকে মহাসড়কে এবং রাস্তায় চলাচলের ক্ষেত্রে নিয়ম মেনে চলার জন্য উদ্বুদ্ধ করেন। তিনি ছাত্র-ছাত্রীদেরকে ট্রাফিক  আইন সম্পর্কে ব্রিফ করেন। এছাড়াও তিনি মাদক এবং বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন। অতঃপর তিনি ছাত্র-ছাত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন তারাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, অফিসার ইনচার্জ তারাগঞ্জ লোকাল থানা, প্রধান শিক্ষক।  উক্ত অনুষ্ঠানে দুই শতাধিক বিভিন্ন শ্রেণীর ছাত্রছাত্রী এবং শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। উপস্থিত ছাত্রছাত্রীরা এবং শিক্ষকগণ হাইওয়ে পুলিশের এই ধরনের সচেতনতা  মূলক কাজ অব্যাহত রাখার অনুরোধ জানান। তারা আরো বলেন একটি নিরাপদ মহাসড়ক তৈরিতে  তৈরিতে ছাত্রছাত্রীরা হাইওয়ে পুলিশকে সহযোগিতা করবে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত
চুনারুঘাটে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন গ্রেফতার ১

চুনারুঘাটে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন গ্রেফতার ১

নিখোঁজের ১২ দিনেও সন্ধান মেলেনি চতুর্থ শ্রেণির ছাত্রের

বন্দরে নারী ফাঁদ পেতে গ্রাফিক্স ডিজাইনার অপহরণ, গ্রেপ্তার ৬

হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্র প্রতিবাদে ছাত্রদলের স্মারকলিপি

ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’র সঙ্গে সংহতি জানিয়ে পাবিপ্রবিতে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি

ময়মনসিংহে আর্চ ব্রিজ পকল্পে নকশা পরিবর্তন ও দুর্নীতির অভিযোগ করলেন বক্ষপুত্র সুরক্ষা আন্দোলন

হামজা চৌধুরীর পর এবার বাংলাদেশের হয়ে খেলতে চান কিউবা মিচেল

সড়ক দুর্ঘটনায় আহত সার্জিস

আসছে ৯ ডিসেম্বর বাকৃবিতে নবান্ন উৎসবের আয়োজন করবে ‘টিম উৎসব’

পাবিপ্রবিতে বিক্ষোভ মিছিল, নতুন ফ্যাসিবাদের বিরুদ্ধে হুঁশিয়ারি শিক্ষার্থীদের