বৃহস্পতিবার, 16 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

গোপালগঞ্জে আরও 2 আওয়ামী লীগ নেতা গ্রেফতার

প্রতিবেদক
রিকি শেখ গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫ - ৩:৩৩ অপরাহ্ন

গোপালগঞ্জে আরও দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলায় তাদের গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (১৫ জানুয়ারি) গভীর রাত থেকে ভোর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গোপালগঞ্জ জেলা শহর থেকে তাদের গ্রেফতার করা হয়। বুধবার বিকালে আদালতের মাধ্যমে তাদের গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতাররা হলেন- টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও বর্ণির ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খালিদ হোসেন ও গোপালগঞ্জ শহর আওয়ামী লীগের সহ-সভাপতি জিহাদ খান।
গোপালগঞ্জ সদর থানার ওসি মির সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলার সন্দেহভাজন আসামিরা শহরের অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় জেলা শহরের বিভিন্ন স্থান থেকে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সাবেক ইউপি চেয়ারম্যান খালিদ হোসেন এবং গোপালগঞ্জ শহর আওয়ামী লীগের সহ-সভাপতি জিহাদ খানকে গ্রেফতার করা হয়।
ওসি আরও জানান, বুধবার দুপুরে তাদের আদালতে হাজির করা হয় এবং পরে বিকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

যশোরে কর্মরত চিকিৎসকদের নিয়ে ‘আরএম সিয়ান ইন যশোর’ এর পূর্ণাঙ্গ কমিটি গঠন

কুবি শিক্ষার্থীদের অভিনব আয়োজন কাকা সমাজ

সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে পরোয়ানা ভুক্ত ৩ আসামি গ্রেপ্তার

পবিপ্রবিতে আজাদী মঞ্চের উদ্যোগে গণরুম প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত

খানসামায় ৬ প্রতিষ্ঠানে জরিমানা

যবিপ্রবিতে নানা আয়োজনে সরস্বতী পূজা উদযাপন

পাবিপ্রবির আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ইইই বিভাগ

যশোরে প্রধান ডাকঘরের নৈশপ্রহরীর রহস্যজনক মৃত্যু, স্ত্রীর দাবি হত্যা

রাবির আরবী বিভাগের দ্বিতীয় অ্যালামনাই সম্মিলন ও সুবর্ণজয়ন্তী উৎসব শুরু

পাবিপ্রবিতে বহ্নিশিখার সনদপত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন