শনিবার, 18 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহীতে বিশাল কর্মী সম্মেলন 

প্রতিবেদক
MD SIHABUL ALOM SOMRAT
শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ - ৬:৫৩ অপরাহ্ন

বিভাগীয় ব্যুরো চীফ, রাজশাহী:
ঐতিহাসিক মাদরাসা ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগর ও জেলার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। শনিবার (১৮ জানুয়ারি) সকাল ৯ টায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান তার বক্তব্যে বলেন,
রাজশাহীতে ৫ আগস্টের পর কোন চাঁদাবাজ আছে? দুর্নীতিবাজ আছেন? ঘুষ বাণিজ্য আছে? যদি থেকে থাকে তবে আপনাদের কাছে অনুরোধ এসব ছেড়ে দেন। আল্লাহ অসস্তে ছেড়ে দেন। আপনাদের কাছে আমাদের বিনিত নিবেদন। আমাদের বিনিত অনুরোধ যদি কেউ না মানেন তাহলে বলতে চাই আমাদের যুদ্ধ শেষ হয় নি। ইনসাফ কায়েম না হওয়া পর্যত এই আন্দোলন চলবে। আবু সাঈদ মুদ্ধ শেষ হয়নি যুদ্ধ।
তিনি বলেন, ১৫ বছর পর জাতি জুলুমের হাত থেকে রক্ষা পেয়েছে। অন্যায়ের প্রতিবাদ যারাই করেছেন তাদের সরকার জুলুম অত্যাচার করেছে। গত ১৫ বছর সরকার তান্ডব চালিয়েছেন। ১১ জন দায়িত্বশীল নেতাকে তারা কেড়ে নিয়েছে। কাউকে দেশেও থাকতে দেয় নি। দফায় দফায় জেলে নিয়েছেন। তারা কী করেছেন। কিছুই করি নি। তাদের অপরাধ তাহলে কী ছিলো। অনেকে জিন্দা শহীদ হয়ে আছেন। হাত পা টুকরা টুকরা। বাকিদের মৃত্যু দিকে ঠেলে দেওয়া হয়েছে।
জামায়াতের আমির বলেছেন, এই সরকার আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে পশুর মত গুলি করেছিলো অনেক লাশ গুম করা হয়েছে। লাশ পড়িয়ে ছাই হয়ে আছে। এখনও বহু জায়গায় গেলে তারা আমাদের কাছে তাদের সন্ধানের খবর চাই।
সম্মেলনের সভাপতিত্ব করেন জেলা আমীর ড. কেরামত আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও রাজশাহাী অঞ্চল পরিচালক অধ্যক্ষ মো. সাহাবুদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক রফিকুল ইসলাম. কেন্দ্রী কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম, পাবনা জেলা আমীর আবু তালেব মন্ডল, চাপাইনবাবগঞ্জ জেলা আমীর আবু জার গিফারি, নাটোর জেলা আমীর ড. মীর নূরুল ইসলাম. নওগাঁ জেলা আমীর খন্দকার মো. আব্দুর রাকীব, বাংলাদেশ খেলাফতে মজলিস রাজশাহী মহানগর সভাপতি মুফতি মোহাম্মদ আবুল বাশার, হেফাজতে ইসলাম বাংলাদেশ রাজশাহীর আহ্বায়ক মাওলানা হাবিবুর রহমান কাসেমী।
স্থানীয় নেতাদের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমীর এডভোকেট আবু মোহাম্মদ সেলিম, রাজশাহাী জেলা জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুল খালেক, ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, রাজশাহী মহানগর সভাপতি মো.শামীম উদ্দিন,বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক নওসাজ জামান, রাজশাহী মহানগরীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহববুল আহসান বুলবুল, শ্রমিককল্যাণ সভাপতি অধ্যাপক আবদুস সামাদ, রাজশাহী জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নাজমুল হক জেলার শ্রমিক কল্যান সভাপতি অধ্যাপক কামরুজ্জামান, রাজশাহী মহানগরী সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দিন সরকার, শিবিরের রাজশাহী জেলা পূর্ব সভপতি মো. রুবেল আলী, রাজশাহী জেলা পশ্চিমের সভাপতি মো. ইলিয়াস হোসেন, রাজশাহী বিভাগের উলামা সেক্রেটারি মাওলানা মো. রুহুল আমিন, রাজশাহী জেলার মাদরাসা শিক্ষক পরিষদের সভাপতি মাওলানা এফ এম ইসমাইল আলম, রাজশাহী মহানগর যুব বিভাগীয় সেক্রেটারি সালাহ উদ্দিন আহমেদ, স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী জেলা আমীর অধ্যাপক আব্দুল খালেক। উদ্বোধন করেন জুলাই বিপ্লবের শহীদ সাকিব আনজুমের গর্বিত পিতা মাইনুল হক। এর আগে মাওলানা আরিফুল ইসলামের অর্থসহ কোরআন তেলাওয়াতের মাধ্যমে সম্মেলন শুরু হয়।
সম্মেলন পরিচালনা করেন মহানগরের সেক্রেটারি এমাজ উদ্দিন মন্ডল ও সহকারি সেক্রেটারি শাহাদত হোসেন এবং জেলা সেক্রেটারি গোলাম মুর্তৃজা ও সহকারি সেক্রেটারি নুরুজ্জামান লিটন।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

মাভাবিপ্রবিতে শহীদ স্মৃতি পাঠচক্রের আয়োজনে মে দিবস স্মরণে আলোচনা সভা আয়োজন

নড়াইলে কাঠ পুড়িয়ে কয়লার ভাটা এলাকার পরিবেশে বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে

অসহায় নাট্যকর্মীর মানবেতর জীবনযুদ্ধ: তরণী কান্ত সেনের হার না মানা সংগ্রাম।

কুবি প্রেস ক্লাবের নেতৃত্বে রিফাত-জাভেদ

বাকৃবিতে উচ্চশিক্ষা ও গবেষণা বিষয়ক সেমিনার আয়োজন করবে “ডাড”

কৃষি উদ্যোক্তা তৈরির উদ্যোগ শেকৃবির

তাড়াশে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

প্রজেক্ট সমৃদ্ধি: পুরোনো কাপড়ের নতুন গল্পে বদলাচ্ছে জীবনের অধ্যায়

চাকরি দেওয়ার নামে অভিনব প্রতারণা

পাবিপ্রবি প্রেসক্লাবের আয়োজনে দায়িত্ব হস্তান্তর ও ইফতার মাহফিল